আরব আমিরাতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৭

আরব আমিরাত বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১৬ ধাপ এগিয়ে। যেখানে বাংলাদেশের অবস্থান ১৩২, আমিরাত ১১৬। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ বাংলাদেশ প্রথমার্ধ শেষে ২-১ গোলে পিছিয়ে আছে।

আরব আমিরাতের ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে ১৮ জন সিনিয়র খেলোয়াড় ছাড়া খেলছে বাংলাদেশ। দলে অধিকাংশ নতুন খেলোয়াড়। তবে আফঈদা খন্দকাররা সাধ্যমতো লড়াই করছেন। 

এই ম্যাচকে সামনে রেখে সাবিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘এক দল। এক দেশ। এক লক্ষ্য। আসুন আমাদের সবকিছু দিয়ে বাংলাদেশকে গর্বিত করি! বিজয় অপেক্ষা করছে! আজকের ম্যাচের জন্য অনেক দোয়া ও শুভকামনা। আমাদের দেশের জন্য চলো মেয়েরা সবাই মিলে এটা করি।’

বিদ্রোহী আরেক সাফ জয়ী ফুটবলার ও সহঅধিনায়ক মারিয়া মান্দা লিখেছেন, ‘লড়াই করার জন্য প্রস্তুত, জয়ের জন্য প্রস্তুত! প্রতিটি ঘামের ফোঁটা, প্রতিটি আউন্স প্রচেষ্টা, সবকিছুই বাংলাদেশের গর্বের জন্য। আসুন আমরা আমাদের সেরাটা দেই। শুভকামনা সবার জন্য।’

এর আগে রাতে অনুশীলন করে আরব আমিরাত ম্যাচ নিয়ে অধিনায়ক আফঈদা বলেছেন, ‘আরব আমিরাতের সম্পর্কে আমাদের সেভাবে ধারণা নেই। কারণ আমরা তাদের খেলা ওইভাবে দেখতে পারিনি। তো আমরা যতটুকু প্র্যাকটিস করেছি, কোচ আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন, যেভাবে ভালো মনে করেছেন সেভাবেই আমাদের প্র্যাকটিস করানো হয়েছে। আমরা ওভাবেই প্রস্তুতি নিয়ে মাঠে নামবো।’

আজকের ম্যাচে স্বাভাবিকভাবে নতুন-পুরনোদের সমন্বয়ে একাদশ গঠন করে ম্যাচ খেলছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: মুনকি, সুলতানা, শাহেদা, তনিমা, আইরিন, স্বপ্না, প্রীতি, কোহাতি, আফঈদা, সুরমা, ইয়ারজান। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী