এবার গ্যালাতাসারাইয়ের বিপক্ষে মামলা করলেন মরিনহো

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০২৫, ১৫:২৪আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৫:২৪

বিতর্কিত মন্তব্যের জেরে ফেনারবাচে কোচ হোসে মরিনহোকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে তুর্কি ফুটবল ফেডারেশন। এবার গ্যালাতাসারাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন ফেনারবাচে কোচ! 

তুরস্কের সুপার লিগ ক্লাব ফেনারবাচে বিবৃতিতে জানিয়েছে, তারা হোসে মরিনহোর ব্যক্তিগত অধিকারের ওপর আক্রমণের অভিযোগে গ্যালাতাসারাইয়ের বিরুদ্ধে মামলা করেছে। 

গ্যালাতাসারাই অভিযোগ করেছে, সোমবার ইস্তাম্বুল ডার্বির পর মরিনহো বর্ণবাদী মন্তব্য করেছেন। বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, মরিনহো প্রতিপক্ষ দলের বেঞ্চ সম্পর্কে বলেছেন, ‘তারা বানরের মতো লাফাচ্ছে।’ যে মন্তব্যটিকে তারা ‘স্পষ্টভাবে অমানবিক’ বলে বিবৃতিতে উল্লেখও করেছে। 

ফেনারবাচে অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তারা বলেছে, মন্তব্যগুলো ‘ইচ্ছাকৃতভাবে প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছে এবং বিভ্রান্তিকরভাবে বিকৃত করা হয়েছে।’ 

যে কারণে তারা ৫২ হাজার ডলার ক্ষতিপূরণ আদায়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়েছে। 

‘নৈতিক ক্ষতিপূরণের মামলা’ হিসেবে তুর্কি অঙ্কে এই পরিমাণটা ধরা হয়েছে চমকপ্রদভাবে- ১৯ লাখ ৭ হাজার লিরা। যা মূলত ফেনারবাচের প্রতিষ্ঠাকালের সঙ্গে সম্পর্কিত! ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯০৭ সালে। ক্লাবের ক্রেস্টেও আছে এই সাল। এই সংখ্যার সঙ্গে মিল রেখেই তুর্কি অঙ্কে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।     

 

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি