আবাহনীতে ব্রাজিলিয়ান অগাস্তো, কিংসে আর্জেন্টাইন লেসকানো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৫, ১৭:৩৬আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৭:৩৬

নানান সমস্যার কারণে এবার স্থানীয় খেলোয়াড়দের নিয়ে প্রিমিয়ার ফুটবল লিগে খেলছে আবাহনী লিমিটেড। প্রথম পর্বে মোহামেডানের পরই তাদের অবস্থান। এবার লিগে দ্বিতীয় পর্বে অবশ্য আকাশী- নীল জার্সিধাদের দুজন বিদেশি নিয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও শক্তি বাড়াতে চার বিদেশি নিশ্চিত করেছে। 

আবাহনীতেই একসময় খেলে যাওয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগোস্তো আবারও আসছেন। ৩৩ বছর বয়সী মিডফিল্ডারকে এবার মাঠ মাতাতে দেখা যাবে। নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবাহও নিশ্চিত হয়েছেন।

লিগে পিছিয়ে থাকা বসুন্ধরা কিংস মৌসুমের বাকি সময়ের জন্য আর্জেন্টিনা থেকে উড়িয়ে আনছে হুয়ান লেসকানোকে। ৩২ বছরের এই স্ট্রাইকারের বেড়ে ওঠা রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের যুব দলে।

মধ্যবর্তী দলবদলের শেষ দিনে  আরও তিন বিদেশি ফুটবলারের নাম রেজিস্ট্রেশন করেছে কিংস। এক মৌসুম আগে খেলে যাওয়া উজবেকিস্তানের মিডফিল্ডার আসরর গফুরভ আবারও ফিরছেন। দলে যুক্ত হচ্ছেন ব্রাজিলিয়ান সেন্টারব্যাক ডেসিয়েল এবং ঘানার উইঙ্গার ইভান্স ইত্তি। এছাড়া আগে থেকেই দলে আছেন মিগেল ফিগেইরা ও জোনাথন ফের্নান্দেজ।

মধ্যবর্তী দলবদলে ব্রাদার্স ইউনিয়ন ও পুলিশসহ অন্যরাও শক্তি বাড়িয়েছে। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী