আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে চাওয়াটা পূরণ করতে চায় বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ মার্চ ২০২৫, ০০:৫১আপডেট : ০২ মার্চ ২০২৫, ০০:৫৩

আরব আমিরাতের বিপক্ষে লড়াই করেও প্রথম ম্যাচে হারতে হয়েছে বাংলাদেশকে। ফিফা আন্তর্জাতিক ম্যাচে সাবিনাসহ ১৮ জন খেলোয়াড় ছাড়াই খেলেছে পিটার বাটলারের দল। রবিবার দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে আগের সব ভুল ত্রুটি শুধরে লড়াই করতে চায় আফঈদা খন্দকারের দল। বাংলাদেশ সময় রাত ১০টায় হবে ম্যাচটি। 

সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে লড়াইয়ের আগে একই অনুশীলন ভেন্যুতে দুই ঘণ্টা নিবিড় প্রস্তুতি সেরেছে অতিথিরা। অনুশীলনে মূলত কৌশলগত প্রস্তুতি, রক্ষণ ও আক্রমণ এবং সেট পিস নিয়ে কাজ করা হয়েছে। কোচিং স্টাফরা দলের দুর্বলতা কাটিয়ে উঠতে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করেছেন। 

প্রথম ম্যাচে দুই গোল হজম করে পিছিয়ে পড়া দলকে পেনাল্টি থেকে ম্যাচে ফেরার উপলক্ষ এনে দিয়েছিলেন অধিনায়ক আফঈদা। এই গোলের আগে পোস্টে প্রতিহত হয়েছিল আইরিনের শট। এবার জালের দেখা পেতে উন্মুখ তিনি, ‘শট পোস্টে লাগা নিয়ে তো মন খারাপ আছেই। ওই সময় সত্যিই খুব খারাপ লেগেছিল। ওই গোলটা হয়ে গেলে আমরা আগেই ম্যাচে ফিরতে পারতাম, কিন্তু সেটা হয়নি। কোচ আমাদের নিয়ে কাজ করেছেন, দ্বিতীয় ম্যাচে দলের চাওয়া পূরণ করতে চাই।’ 

লাল সবুজ দলের গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেছেন, ‘আসলে প্রথম ম্যাচে মেয়েদের খেলাটা না দেখলে বোঝার উপায় নেই যে আমরা একদম খেলার ধারার বিপরীতে গোল খেয়েছি। কী যে ভালো খেলেছে মেয়েরা, পজিশনাল ফুটবল খেলেছে। ইয়ারজানের কিছু জায়গায় উন্নতি করতে হবে। তবে জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে যথেষ্ট ভালো করছে।’

এরপরই যোগ করেন, ‘গত ম্যাচে ইয়ারজানের ভুলগুলো নিয়ে আমরা এ কয়দিন কাজ করেছি। ওকে বোঝানোর চেষ্টা করেছি এবং ও বুঝতে পেরেছে কোন কোন জায়গায় উন্নতি করলে আরও ভালো খেলা যাবে। আশা করি, দ্বিতীয় ম্যাচে ওর উন্নতির প্রতিফলন দেখতে পাবো আমরা।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি