ব্রাজিল দলে নেইমারের ফেরার সম্ভাবনায় উচ্ছ্বসিত ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২৫, ১৮:০৪আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৮:০৪

বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের স্কোয়াডে নেইমারের ফেরার সম্ভাবনায় উত্তেজনা কাজ করছে ভিনিসিয়ুস জুনিয়রের মনে। 

আগামী বৃহস্পতিবার ব্রাজিল তাদের দল ঘোষণা করবে। ধারণা করা হচ্ছে, এই দলে ফেরানো হবে নেইমারকে।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে শেষ ম্যাচ খেলেন নেইমার। বাছাইয়ের ওই ম্যাচে হাঁটুর ইনজুরি তাকে ছিটকে দেয় দীর্ঘদিনের জন্য।

নেইমার সম্প্রতি সান্তোসে ফিরেছেন। শৈশবের ক্লাবে দারুণ পারফর্ম দেখাচ্ছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। তাই তাকে নিয়েই পরবর্তীতে ব্রাজিল মাঠে নামবে বলে শোনা যাচ্ছে। ভিনিসিয়ুস বললেন, ‘প্রত্যাশা অনেক কারণ তিনি আমাদের প্রজন্মের আইডল।’

গত রবিবার ব্রাগান্তিনোর বিপক্ষে ২-০ গোলের জয়ে নেইমার গোল করার পর বলেন, ‘আমি আমার সেরা শারীরিক অবস্থানে ফিরেছি।’ সান্তোসের হয়ে চার ম্যাচে তিন গোল করেছেন তিনি।

ভিনিসিয়ুস বললেন, ‘আমরা খুব খুশি যে তিনি সান্তোসে ফিরেছেন। সেখানে গোলও করেছেন এবং খুশিও তিনি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

বিশ্বকাপের বাছাইয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে ব্রাজিল। ১২ ম্যাচ শেষে শীর্ষ দল আর্জেন্টিনার চেয়ে সাত পয়েন্ট পেছনে তারা। আগামী ২৫ মার্চ বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে সেলেসাওরা। তার পাঁচ দিন আগে খেলবে কলম্বিয়ার সঙ্গে।

ভিনিসিয়ুস বলেছেন, ‘দুটি চমৎকার খেলা হতে যাচ্ছে। কারণ কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলা।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের