এগিয়ে থেকেও ম্যানইউর হতাশার ড্র

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২৫, ০৯:৩৩আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৯:৩৩

জশুয়া জার্কজির গোলে ম্যানচেস্টার সিটি লিড নিয়েছিল। কিন্তু হতাশার ড্র নিয়ে রিয়াল সোসিয়েদাদ থেকে ফিরতে হলো তাদের। বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগ শেষ হয়েছে ১-১ গোলে।

সোসিয়েদাদের বিপক্ষে ইউনাইটেড প্রথমার্ধে পরিষ্কার সুযোগ পেয়েছিল একবারই। ব্রুনো ফের্নান্দেসের শট গোলমুখ থেকে ব্লক হয়ে ফেরে। জার্কজি ফিরতি শট নিলে গোলকিপার রুখে দেন।

আলেহান্দ্রো গারনাচোর একটি শট সাইড নেটে লাগে। দ্বিতীয়ার্ধের ১২তম মিনিটে তার ব্যাক পাসে আনমার্কড থাকা জার্কজি প্রথমবারের শটে কিপার অ্যালেক্স রেমিরোকে পরাস্ত করেন।

সোসিয়েদাদ সমতা ফেরাতে মরিয়া ছিল। ব্রাইস মেন্দেজের একটি শট পোস্টের বাইরে দিয়ে যায়। শেষ পর্যন্ত তাদের গোলের সুযোগ করে দেন ম্যানইউ অধিনায়ক ফের্নান্দেজ। তার হাতে বল লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। মাইকেল ওয়ারজাবাল খেলার ২০ মিনিট বাকি থাকতে গোল করে সমতা ফেরান।

ওই গোলের পর আত্মবিশ্বাস বাড়তে থাকে সোসিয়েদাদের। মেন্দেজ ইউনাইটেড কিপার আন্দ্রে ওনানার কঠিন পরীক্ষা নেন। বদলি নামা অরি ওসকার্সনের খুব কাছ থেকে নেওয়া শট বারের পাশ দিয়ে যায়। 

বাকি সময় স্কোর ধরে রেখে এই মৌসুমে প্রতিযোগিতার একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে দ্বিতীয় লেগে খেলতে যাচ্ছে ম্যানইউ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম