টিম ডাক্তারের আকস্মিক মৃত্যুতে বার্সার ওসাসুনা ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২৫, ০৫:০৮আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৫:৫৬

ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে লা লিগা ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছিল বার্সেলোনা। কিন্তু খেলা শুরুর ২০ মিনিট আগে ড্রেসিংরুমে ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা শোনালেন দুসংবাদ৷ মারা গেছেন প্রথম দলের ডাক্তার কার্লেস মিনারো গার্সিয়া। খেলোয়াড়দের মধ্যে নেমে আসে শোকের ছায়া। ক্লাব ক্যাপ্টেনরা ম্যাচটি স্থগিতের অনুরোধ জানান।

বার্সা পরে এক বিবৃতিতে জানায়, গার্সিয়ার মৃত্যুতে স্থগিত করা হয়েছে ওসাসুনা ম্যাচ। বোর্ড অব ডিরেক্টর ও সকল স্টাফ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

মুন্দো দেপোর্তিভো জানায়, দলের সঙ্গে টিম হোটেলে ছিলেন গার্সিয়া। দুপুরে খাবারও খেয়েছেন। সন্ধ্যায় জানা গেলো তার আকস্মিক মৃত্যুর খবর।

ম্যাচের নতুন সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে। স্পেনের গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কোপা দেল রের ফাইনালে বার্সা উঠতে না পারলে ২৬ ও ২৭ এপ্রিলের যে কোনও দিন ম্যাচটি হতে পারে। অথবা ১৯ থেকে ২৫ মে লিগের শেষ সপ্তাহের মাঝে যে কোনও একদিন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী