বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার ফাহামিদুল এখন সৌদি আরবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৫, ০১:১৫আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৩:১৫

সৌদি আরবের তায়েফে বাংলাদেশ দলের অনুশীলন চলছে। সপ্তাহখানেক চলার পর আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম।

সৌদি আরবের তায়েফে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিয়ে এখন অনুশীলনের অপেক্ষায় এই ফরোয়ার্ড।

ফাহামিদুল প্রথমবারের মতো লাল সবুজ দলে জায়গা করে নিয়েছেন। খেলছেন ইতালির সিরি ডি তে।

এদিকে তিন বছর ধরে নানান সময়ে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। পাশাপাশি অনুশীলন বিরতিতে করে থাকে ওমরা।  এবারও ব্যতিক্রম হয়নি।

সোমবার (১০ মার্চ) অনুশীলনে বিরতির ফাঁকে ওমরা পালন করেছেন মুসলিম ফুটবলার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা।

২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখেই সৌদি আরবে ক্যাম্প করছে বাংলাদেশ দল। জামাল-তারিকরা দেশে ফিরবেন ১৭ মার্চ। ঢাকায় দিনতিনেক অনুশীলন করে শিলং যাওয়ার কথা রয়েছে হাভিয়ের কাবরেরার দলের।

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি