ডর্গুর সততায় গর্বিত ম্যানইউ কোচ

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ১২:১৭আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১২:১৭

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৪-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে একটি পেনাল্টি পাওয়ার পরও তাদের খেলোয়াড় প্যাট্রিক ডর্গু রেফারিকে জানান, তার পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না।  ড্যানিশ ফুলব্যাকের এমন সততায় গর্বিত কোচ রুবেন আমোরিম।

এদিন রাতের প্রথম তিনটি গোলই হয়েছে পেনাল্টি থেকে। মিকেল ওয়ারজাবালের গোলের জবাবে দুইবার জাল কাঁপান ব্রুনো ফের্নান্দেস। ইউনাইটেড তৃতীয় পেনাল্টি পায় বক্সের মধ্যে ডর্গু পড়ে গেলে। ফরাসি রেফারি বোনোয়া বাস্তিয়েনকে সঙ্গে সঙ্গে ড্যানিশ ফুলব্যাক জানান, তার মনে হয় না সেটা পেনাল্টি ছিল। ভিএআর না দেখেই আগের সিদ্ধান্ত বদলে ফেলেন রেফারি।

ডর্গুর এমন কাজকে সমর্থন করেন কি না প্রশ্নে আমোরিম বললেন, ‘এটা নির্ভর করে। এটা করাই সঠিক। তাকে নিয়ে অনেক গর্বিত। কিন্তু স্কোর যদি ০-০ থাকতো কিংবা হারতাম, (আমি জানি না) একই রকম কিছু হতো কি না।’

লিচ থেকে জানুয়ারিতে ওল্ড ট্রাফোর্ডে আসেন ডর্গু। নভেম্বরে আমোরিম দায়িত্ব নেওয়ার পর ইউনাইটেডের একমাত্র নতুন চুক্তি তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম