বার্সেলোনার মিডফিল্ডে চোটের ধাক্কা

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ০০:৪৫আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০০:৪৫

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার আগের ম্যাচে চোট পেয়েছেন মিডফিল্ডার মার্ক কাসাদো। হাঁটুর আংশিক লিগামেন্ট ছেড়ায় দুই মাসের জন্য ছিটকে গেলেন তিনি, মঙ্গলবার স্প্যানিশ লিগার শীর্ষ ক্লাব এই তথ্য জানিয়েছে।

এই মৌসুমে হ্যান্সি ফ্লিকের দলে সব প্রতিযোগিতা মিলে ৩৭ ম্যাচ খেলেছেন ২১ বছর বয়সী মিডফিল্ডার। স্পেনের নেশন্স লিগের দল থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

অ্যাতলেতিকোর মাঠে বার্সার ৪-২ গোলের নাটকীয় জয়ের ম্যাচে ৬৭তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন কাসাদো।

বার্সা এক বিবৃতি দিয়েছে, ‘নিশ্চিত হওয়া গেছে যে, তার ডান হাঁটুর লেটারেল কলেটেরালের কিছু অংশ ছিড়ে গেছে। তাকে নিবিড় চিকিৎসার মধ্যে থাকতে হবে। সম্ভবত দুই মাসের জন্য খেলার বাইরে থাকবেন তিনি।’

গোল পার্থক্যে রিয়াল মাদ্রিদকে ছাপিয়ে লিগের শীর্ষে বার্সা। অ্যাতলেতিকোর চেয়ে চার পয়েন্টে এগিয়ে। অবশ্য দুই দলের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে কাতালান জায়ান্টরা।

এবার ট্রেবল জয়ের হাতছানি বার্সার সামনে। কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে অ্যাতলেতিকোর সঙ্গে ৪-৪ গোলে সমতায় তারা। আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ডের।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম