বাংলাদেশ দল এখন শিলংয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ মার্চ ২০২৫, ১৭:৩০আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৭:৪০

আজ বৃহস্পতিবার সকালে ভারতের শিলংয়ে রওনা দিয়ে বিকালে সেখানে পৌঁছে গেছেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। 

বাংলাদেশ সময় সকাল ৯টার ফ্লাইটে ঢাকা থেকে কলকাতার যায় বাংলাদেশ ফুটবল দল। কলকাতায় কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর আরেক ফ্লাইটে বিকেল চারটায় শিলংয়ে পৌঁছায় বাংলাদেশ। সেখান থেকে টিম হোটেলে যাওয়ার কথা হাভিয়ের কাবরেরার দলের। 

এর আগে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ২৫ মার্চের ম্যাচকে সামনে রেখে ঢাকা ছাড়ার আগে তিন জন ফুটবলারকে রেখে গেছে দল। 

দল থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড আরিফ ও পিয়াস আহমেভ নোভা এবং ডিফেন্ডার  তাজ উদ্দিন। তবে কাবরেরা এখনও ২৩ জনের স্কোয়াড চূড়ান্ত করতে পারনেনি। একজন খেলোয়াড় বেশি নিয়ে গেছেন।

শিলংয়ে গিয়ে অনুশীলনের পর একজনকে বাদ দেওয়ার পরিকল্পনা আছে বলে জানা গেছে। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক