মোহামেডানে নির্বাচনি দামামা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ মার্চ ২০২৫, ১৪:৪৩আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৯:৫৫

২০১১ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পর ক্লাবের নির্বাচন হওয়ার কথা থাকলেও সবশেষ  ২০২১ সালে হয়েছিল। এবার আবারও নতুন করে নির্বাচনের তোড়জোড় চলছে। 

মেয়াদ উত্তীর্ণ পরিচালনা পর্ষদ হওয়ায় নির্বাচন আয়োজন ও ক্লাবের বার্ষিক সাধারণ সভা আয়োজনে কিছু জটিলতা রয়েছে। এসব পর্যালোচনা করে এজিএম আয়োজনের সুষ্ঠু পরিবেশের জন্য ঐতিহ্যবাহী ক্লাব পরিচালনা পর্ষদের সভায় ক্লাবের বার্ষিক সাধারণ সভা আয়োজন সংক্রান্ত একটি চার সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। 

সেই কমিটি মূলত ক্লাবের এজিএম আয়োজনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম করবে। গুরুত্বপূর্ণ এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিসিবি পরিচালক মাহবুব উল আনামকে, অন্য দুই পরিচালক মাসুদুজ্জামান ও কবির আহমেদ ভূঁইয়া সদস্য হিসেবে রয়েছেন। এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সাবেক ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। 

এই কমিটি প্রয়োজনে সদস্য সংখ্যা বৃদ্ধি করতে পারবে। ক্লাব পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন কমিটি সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম