রাতুলের ঘূর্ণিতে রূপগঞ্জের বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ১৯:৪২আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৯:৪২

তানজিদ হাসান তামিম ও জাকের আলী অনিকের জোড়া হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৯৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় লিজেন্ডস অব রূপগঞ্জ। কঠিন সেই লক্ষ্যে খেলতে নেমে রূপগঞ্জের বাঁহাতি স্পিনার সামিউন বশির রাতুলের ঘূর্ণিতে ১২৬ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ফলে ১৭২ রানের বড় জয় তুলে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে রূপগঞ্জ টাইগার্সকে ২৯৯ রানের লক্ষ্য দেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। ইনিংসের চতুর্থ ওভারেই তানজিম হাসান সাকিব তোপ দাগান। এরপর শুরু হয় রাতুলের ঘূর্ণিজাদু। তার স্পিনে রূপগঞ্জ টাইগার্সের ব্যাটাররা একের পর এক উইকেট হারাতে থাকেন। ওপেনার আব্দুল মজিদই খানিকটা প্রতিরোধ গড়তে পেরেছেন। ৭৭ বলে ৪৩ রানের ইনিংস খেলে আউট হন এই ওপেনার। এর বাইরে আরিফুল হক ২৫ ও ১১ রানের ইনিংস খেলেন মাহমুদুল হাসান লিমন। তাতেই ৪২.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান করতে পারে তারা। 

লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের মধ্যে রাতুল সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেন। মাত্র ২৭ রান খরচায় রূপগঞ্জ টাইগার্সের ব্যাটিং মেরুদন্ড ভেঙে দেওয়া রাতুল ম্যাচ সেরা হন। এর বাইরে তানজিম সাকিব ও তানভীর ইসলাম দুটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ তানজিদ ও জাকেরের জোড়া সেঞ্চুরিতে ২৯৮ রান সংগ্রহ করে। তানজিদ ৫৯ বলে ৬১  রানের ইনিংস খেলেন। জাকের ৮৫ বলে ৫ চার ও ২ ছক্কায় খেলেন ৭৩ রানের ইনিংস। এর বাইরে রাতুলের ৩৪ বলে ৪০ রান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রূপগঞ্জের বড় ইনিংস গড়তে। এছাড়া শেখ মেহেদী হাসান ১৫ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন।

রূপগঞ্জ টাইগার্সের বোলারদের মধ্যে হুসনা হাবিব মেহেদী দুটি উইকেট নেন। এছাড়া মাহমুদুল হাসান, আল আমিন জুনিয়র, মঈনুল ইসলাম নেন একটি করে উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম