দুর্নীতির মামলা থেকে রেহাই পেলেন ব্ল্যাটার-প্লাতিনি

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ২০:১৩আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২০:১৩

ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার ও ফ্রান্সের গ্রেট মিচেল প্লাতিনিকে মঙ্গলবার দুর্নীতির মামলা থেকে রেহাই দিয়েছেন একটি সুইস আদালত। প্রথমবার মামলা থেকে রেহাই পাওয়ার আড়াই বছর পর আবারও রায় তাদের পক্ষে থাকলো।

বাসিলের কাছে মুত্তেঞ্জ শহরের সুইস ক্রিমিনাল কোর্টের এক্সট্রাঅর্ডিনারি আপিলস চেম্বার প্রতারণার মামলা থেকে বিশ্ব ফুটবলের দুই ক্ষমতাবান ব্যক্তিকে নিষ্কৃতি দিয়েছেন।

২০২২ সালে একটি নিম্ন আদালতে ব্ল্যাটার ও প্লাতিনিকে মামলা থেকে রেহাই দেওয়া হলে সুইস ফেডারেল প্রসিকিউটর্স তার বিরুদ্ধে আপিল করে। দুজন বরাবরই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন।

২০১১ সালে ব্ল্যাটার-প্লাতিনি একত্রিত হয়ে ফিফা থেকে ২০ লাখ সুইস ফ্রাঁ হাতিয়ে নিয়েছিলেন বলে আইনজীবীদের অভিযোগ ছিল। সেই টাকা পেয়েছিলেন প্লাতিনি। ওই ঘটনার পর ব্ল্যাটার ২০১৫ সালে ফিফা সভাপতির পদ ছেড়ে দেন। প্লাতিনির ফিফা সভাপতি হওয়ার স্বপ্নও ভেঙে যায়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম