ধর্ষণের শাস্তি থেকে রেহাই পেলেন আলভেস

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ১৭:৪৩আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৮:৪৩

ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরও লড়ে গেছেন দানি আলভেস। হাল ছাড়েননি। নিজেকে নির্দোষ দাবি করেছেন সবসময়। তাকে দোষী সাব্যস্ত করে যে রায় এসেছিল, সেটার বিরুদ্ধে আপিল করে জিতেছেন ব্রাজিলের ফুটবল তারকা। শুক্রবার একটি স্প্যানিশ আদালত আলভেসকে দেওয়া শাস্তির রায় বাতিল করেছেন।

২০২২ সালের ডিসেম্বরে একটি নাইট ক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে আলভেসের বিরুদ্ধে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে দোষী সাব্যস্ত করে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিন দিনের ওই বিচারকার্যক্রমে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।

একটি উচ্চ আদালতে আপিলের শুনানির জন্য অপেক্ষারত আলভেস ২০২৪ সালের মার্চে কারাগার থেকে মুক্ত হন। সাবেক ব্রাজিল ও বার্সেলোনা তারকার অপেক্ষার অবসান হলো এবং মুক্ত হলেন অভিযোগ থেকে। 

শুক্রবার আদালত আলভেসের সাজা বাতিল করে বলেছে, তার বিরুদ্ধে করা মামলায় অসঙ্গতি রয়েছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক