‘অযোগ্য’ মার্তিনেজকে নামিয়ে সম্ভাব্য শাস্তির ব্যাপারে যা বললেন ফ্লিক

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ২০:৫৬আপডেট : ২৯ মার্চ ২০২৫, ২০:৫৬

ওসাসুনার বিপক্ষে জিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে তিন পয়েন্টের ব্যবধান বাড়িয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। কিন্তু ‘অযোগ্য’ খেলোয়াড় মাঠে নামানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ওসাসুনার অভিযোগ প্রমাণিত হলে ওই তিন পয়েন্ট হারাতে পারে কাতালান জায়ান্টরা। জিরোনার বিপক্ষে রবিবারের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে প্রত্যাশিতভাবে সেই প্রসঙ্গ উঠলে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বললেন, ‘এটা আমার হাতে নেই।’

সমস্যাটি ইনিগো মার্তিনেজকে নিয়ে। ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলে জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন এই স্প্যানিশ সেন্টার ব্যাক।

কিন্তু তার আগে তিনি উয়েফা নেশন্স লিগের দুই লেগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে স্পেন দলে ডাক পান মার্তিনেজ। তবে হাঁটুর চোটের কারণে দল থেকে নাম প্রত্যাহার করেন তিনি।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড় জাতীয় দল থেকে ছিটকে পড়লে বা প্রত্যাহার করে নিলে আন্তর্জাতিক উইন্ডোর শেষ ম্যাচের পাঁচ দিনের মধ্যে ক্লাবে খেলতে পারবেন না, যদি না ফেডারেশন তাকে খেলার অনুমতি দেয়। এবারের আন্তর্জাতিক বিরতিতে স্পেনের শেষ ম্যাচ ছিল গত রবিবার, ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ম্যাচ চার দিনের মধ্যে বৃহস্পতিবার।

সেটিই মনে করিয়ে দিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে ওসাসুনা। যদিও আন্তর্জাতিক উইন্ডো শেষ হওয়ার এত কম সময়ের মধ্যে ম্যাচটি না খেলতে আপিল করেছিল দুই দল, তা খারিজ করা হয়।

ওসাসুনার অভিযোগ আমলে নিয়ে বার্সা শাস্তি পেলে সেটা হবে তাদের জন্য বিরাট ধাক্কার। অবশ্য এনিয়ে ভাবছেন না ফ্লিক।

বার্সা কোচ বললেন, ‘আমরা তিন পয়েন্ট অর্জন করেছি এবং সেদিকেই আমাদের মনোযোগ। আপাতত আমি জিরোনার বিপক্ষে আমাদের পরের ম্যাচের দিকে তাকিয়ে। বাকি ব্যাপারগুলো আমাদের হাতে নেই। এটা আমার কিছু নয়।’

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী