অ্যাতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৮আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৮

কোপা দেল রে ফাইনালে এবার হচ্ছে এল ক্লাসিকো। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বুধবার মেত্রোপলিতানো স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় ফাইনালে হ্যান্সি ফ্লিকের দল।

বার্সেলোনায় সেমিফাইনালের প্রথম লেগে আট গোলের থ্রিলারের পর ২৭তম মিনিটে বক্সের মধ্যে থেকে ফেরান তোরেসের প্রচেষ্টাই কাতালান জায়ান্টদের ফাইনালে ওঠার জন্য যথেষ্ট ছিল।

লামিনে ইয়ামালের বাড়ানো বলে তোরেসের নিচু শটে বাঁ দিক দিয়ে কিপার হুয়ান মুসোকে পরাস্ত করে বল।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে আপ্রাণ চেষ্টা করে অ্যাতলেতিকো। বদলি নামা আলেক্সান্দার সোরলোথ খুব কাছ থেকে গোলের সহজ সুযোগ নষ্ট করেন। বার্সা লিড ধরে রেখে জয় নিশ্চিত করে।

আগের দিন রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ৪-৪ গোলে দ্বিতীয় লেগ ড্র করে রিয়াল। ৫-৪ গোলের অগ্রগামিতায় তারা ফাইনালে। এক দশকেরও বেশি সময় পর কাপ ফাইনালে তারা বার্সার মুখোমুখি হবে।

রিয়াল ও বার্সার কোপা দেল রে ফাইনালে দেখা হয়েছে ১৮ বার। রিয়াল ১১ জয়ে এগিয়ে। সবশেষ ২০১৪ সালের ফাইনালে ভ্যালেন্সিয়াতে ২-১ গোলে জিতেছিল মাদ্রিদ ক্লাব।

চলতি মৌসুমে দুইবারের দেখাতেই রিয়ালকে উড়িয়ে দিয়েছে বার্সা। অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় ৪-০ গোলে এবং জানুয়ারিতে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে ৫-২ গোলে জিতেছিল।

দুই দলই এই মৌসুমে ট্রেবল জয়ের মিশনে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তারা। লা লিগা শিরোপার দৌড়েও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আর এবার কাপেও ট্রফির হাতছানি। আগামী ২৬ এপ্রিল লা কার্তুজা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী