মেসিকে নিয়েও লস অ্যাঞ্জেলসের কাছে মৌসুমের প্রথম হার মায়ামির

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২৫, ১৩:১০আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৩:১০

লিওনেল মেসির ইন্টার মায়ামি লস অ্যাঞ্জেলসের বিপক্ষে বুধবার রাতের ম্যাচে মৌসুমের প্রথম হার দেখলো। বিএমও স্টেডিয়ামে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে লস অ্যাঞ্জেলস।

মেসি ও লুইস সুয়ারেজকে নিয়ে পূর্ণ শক্তির মায়ামি প্রতিপক্ষের গোলমুখের সামনে ছিল নিষ্ক্রিয়। ৫৭তম মিনিটে লস অ্যাঞ্জেলসের নাথান ওরদাজের স্ট্রাইক ম্যাচের পার্থক্য গড়ে দেয়। আগামী বুধবার ফ্লোরিডায় হবে ফিরতি লেগের খেলা।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৯ ম্যাচ অপরাজিত ছিল মায়ামি। প্রথমার্ধে দুই দলের কেউই লক্ষ্যে শট নিতে পারেনি। বিরতির পর ফিরে আক্রমণের ধার বাড়ায় লস অ্যাঞ্জেলস। ৫৪তম মিনিটে তাদের ফুলব্যাক রায়ান হলিংসহেড সুবর্ণ সুযোগ নষ্ট করে গোলবারের পাশ দিয়ে বল মেরে। তিন মিনিট পর ওরদাজ সাবেক বার্সা খেলোয়াড় সার্জিও বুশকেতসকে ফাঁকি দিয়ে নিচু কোনাকুনি শটে মায়ামি কিপার ওসকার উসতারিকে পরাস্ত করেন।

মেসি স্টপেজ টাইমে ফ্রি কিক থেকে সমতা ফেরানোর সুযোগ পেলেও গোলবারের ওপর দিয়ে মেরে হতাশ করেন। আগের ম্যাচে বদলি নেমে গোল করলেও এবার শুরুর একাদশে থেকে ব্যর্থ তিনি।

এখন দেখার অপেক্ষা ঘরের মাঠে মেসিরা ঘুরে দাঁড়াতে পারেন কি না।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী