টটেনহামকে হারিয়ে চারে চেলসি

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২৫, ০৫:৫৭আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৫৭

আগের লিগ ম্যাচে আর্সেনালের কাছে ১-০ গোলে হেরে চাপে ছিল চেলসি। বৃহস্পতিবার লন্ডন প্রতিদ্বন্দ্বী টটেনহাম হটস্পারের বিপক্ষে ১-০ গোলে জিতে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ফেরার মিশনে টিকে রইলো তারা। আর্জেন্টিনার এনজো ফের্নান্দেজের গোলে ব্লুরা প্রিমিয়ার লিগের চতুর্থ স্থান ফিরে পেয়েছে।

৫০তম মিনিটে হেড করে জাল কাঁপান ফের্নান্দেজ। নিখুঁত ক্রসে তাকে গোল বানিয়ে দেন ইংল্যান্ড ফরোয়ার্ড কোল পালমার। ইনজুরি থেকে ফিরে ঝলক দেখালেন স্ট্যামফোর্ড ব্রিজে দর্শক সারিতে থাকা ইংল্যান্ড কোচ থমাস টুখেল।

কিছুক্ষণ পর দ্বিতীয়বার জালে বল জড়ায় চেলসি। কিন্তু মোয়াসেস কাইসেদোর ভলি ভিএআর দেখে অফসাইডে বাতিল করা হয়।

স্পাররাও লক্ষ্যভেদ করে উদযাপন করতে পারেনি। তাদের বদলি খেলোয়াড় পাপে সারের ৬৯তম মিনিটের শট গোল বিল্ডআপের সময় ফাউলের কারণে বাতিল হয়।

এই জয়ে সেরা চারে ফিরে এলো চেলসি। পঞ্চম স্থানে থাকা ম্যানসিটির চেয়ে এক পয়েন্টে এগিয়ে তারা এবং এক ম্যাচ কম খেলে ছয়ে থাকা নিউক্যাসল ইউনাইটেড তাদের চেয়ে দুই পয়েন্ট পেছনে। তাতে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে উত্তাপ বেড়ে গেছে।

টানা দ্বিতীয় ম্যাচে টটেনহ্যাম প্রথমার্ধে লক্ষ্যে কোনও শট রাখতে পারেনি। ৮৯তম মিনিটে তারা একটি পয়েন্ট আদায় করতে পারতো। কিন্তু চেলসি কিপার রবার্ট সানচেজ দূরের পোস্টে সন হিউং মিনকে রুখে দেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম