পিছিয়ে পড়েও রোনালদোর জোড়া গোলে জিতলো আল নাসর

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ১১:২২আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১১:২২

সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর। যার মধ্যে ভলি থেকে দর্শনীয় একটি গোল ছিল পর্তুগিজ তারকার। আল নাসরের জয়ের ব্যবধান ছিল ২-১।

প্রথমার্ধের স্টপেজ টাইমেই ফয়েজ সালেমানির গোল আল রিয়াদকে এগিয়ে দেয়। কিন্তু দ্বিতীয়ার্ধে আট মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের গতিপ্রকৃতি বদলে দেন রোনালদো। 

পর্তুগিজ তারকার প্রথম গোলটি আসে ৫৬ মিনিটে। ফ্রি কিক থেকে পাওয়া বল গোল মুখে রোনালদোকে ক্রস দেন সাদিও মানে। সেখান থেকে ক্লোজ রেঞ্জের শটে পর্তুগিজ ফরোয়ার্ড জাল কাঁপিয়েছেন। তবে তার সবচেয়ে বেশি চোখ ধাঁধানো গোলটি ছিল দ্বিতীয়টি। শুরুতে একটি ক্রস ক্লিয়ার করেন আল রিয়াদের একজন খেলোয়াড়। সেই বল কাছে পেতেই দারুণ এক ভলিতে জালে পাঠান রোনালদো। তাতে শেষ দুই ম্যাচে মোট ৮ গোল করেছেন তিনি। 

পয়েন্ট টেবিলে আল নাসর এখন তিনে অবস্থান করছে। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৫৭। দুইয়ে থাকা আল হিলালের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে তারা। শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে অবশ্য পিছিয়ে আট পয়েন্টে। 

/এফআইআর/    
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি