ভবনের ১২ তলা থেকে পড়ে গ্যাবন ফরোয়ার্ডের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ২১:২৪আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২১:২৪

চীনে একটি ভবনের ১২ তলা থেকে পড়ে মারা গেছেন গ্যাবন ফরোয়ার্ড অ্যারন বোপেনজা। বুধবার গ্যাবনিজ ফুটবল ফেডারেশন ২৮ বছ বয়সী ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এই বছরের শুরুতে ঝেজিয়াং এফসিতে যোগ দেন বোপেনজা। ছয় ম্যাচে চার গোল করে দারুণ ফর্মে ছিলেন তিনি। তার আগে এমএলএস ক্লাব এফসি সিনসিনাত্তিকে  ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ড জেতান। ২০২৪ সালে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় তার।

গ্যাবনের শীর্ষ ফুটবল সংস্থা এক বিবৃতি দিয়েছে, ‘২৮ বছর বয়সী বোপেনজা একজন সেরা স্ট্রাইকার হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন, যিনি ক্যামেরুনে (২০২২ সাল) আফ্রিকান নেশন্স কাপে দারুণ ছাপ রেখেছিলেন। এই কঠিন সময়ে গ্যাবনিজ ফুটবল তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।’

গণমাধ্যমের খবর, তার পড়ে যাওয়া নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা কিংবা হত্যা, সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে চীনের কর্তৃপক্ষ। তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

ফ্রান্স, তুরস্ক, কাতার ও সৌদি আরবে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন বোপেনজা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী