বাংলাদেশের গ্রুপে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ১৯:০৫আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৯:১০

এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ের ড্র আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্র শেষে বাংলাদেশ ‌‘এইচ’ গ্রুপে পড়েছে। গ্রুপে তাদের সঙ্গী স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও তিমুরলেস্তে। 

চলতি বছরের ২-১০ আগস্ট টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। এশিয়ার ৩৩টি দেশ এই বাছাইয়ে অংশগ্রহণ করছে। ‘এ’ গ্রুপে পাঁচ ও বাকি সাত গ্রুপে চারটি করে দল রয়েছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপ মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

আগামী বছর ১-১৮ এপ্রিল থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। স্বাগতিক থাইল্যান্ড সরাসরি এই প্রতিযোগিতায় খেলবে।

বাংলাদেশের গ্রুপে রয়েছে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন যারা।

বাংলাদেশকে স্বাগতিক লাওস এবং তিমুরলেস্তেকে বড় ব্যবধানে পরাজিত করে নিজেদের গ্রুপে রানার্স আপ হয়ে অন্য গ্রুপের দ্বিতীয় স্থান অর্জনকারীদের চেয়ে এগিয়ে থাকতে হবে। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি