কিংস ও বিকেএসপির খেলোয়াড় ছাড়া ভারতের সাফে যাচ্ছে বাংলাদেশ! 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মে ২০২৫, ২০:৩৭আপডেট : ০৩ মে ২০২৫, ২২:২৬

ভারতের অরুণাচল প্রদেশে ৯ মে থেকে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। এই টুর্নামেন্ট উপলক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের অনুশীলন ১৭ এপ্রিল যশোরের শামসুল হুদা একাডেমিতে শুরু হয়ে এখন বিকেএসপিতে শেষ মুহূর্তের ঘষামাজা চলছে। তবে ৩১ জনের ক্যাম্পে নেই বিকেএসপি ও কিংসের খেলোয়াড়েরা। তাদের ছাড়াই ৬ মে ভারত যাচ্ছে বাংলাদেশ দল।

হেড কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে প্রথমবারের মতো যশোরের শামস উল হুদা ফুটবল একাডেমিতে বৃহস্পতিবার ৩১ জনকে নিয়ে শুরু হয়েছিল আবাসিক ক্যাম্প। যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন ডাক পাওয়া আরও চার ফুটবলার। এদের মধ্যে দুজন করে রয়েছে বিকেএসপি ও বসুন্ধরা কিংসের খেলোয়াড়। 

কিন্তু শেষ সময়ে এসেও এই চার জন খেলোয়াড়কে দলের অনুশীলনে পাওয়া যায়নি। জানা গেছে বিকেএসপির খেলোয়াড়রা চোট আর কিংসের খেলোয়াড়রা ঘরোয়া ফুটবল নিয়ে ব্যস্ত। এই বিষয়ে 
বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীর সঙ্গে যোগাযোগ করলেও তিনি মন্তব্য করতে চাননি।

তবে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কিংসের দুজন  খেলোয়াড়রকে ক্লাব থেকে ক্যাম্পের জন্য ছাড়া হয়নি। আর বিকেএসপির খেলোয়াড়দের তো আগেই ছেড়ে দেওয়ার কথা।’

তবে হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আগের ৩১ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন হচ্ছে। বিকেএসপি ও কিংসের খেলোয়াড়দের পাওয়া যায়নি। ওদের পেলে দল শক্তিশালী হতো। কেন ওরা আসেনি তা বাফুফে বলতে পারবে। এখন যারা আছে, তাদের থেকে চূড়ান্ত খেলোয়াড় বাছাই করে  ভারতে যেতে হবে।’

এর আগে সাফে ছাড়লেও এএফসি অনূর্ধ্ব-২০ দলের জন্য কিংসের খেলোয়াড়দের ছাড়া হয়নি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি