আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২৫, ০০:২৬আপডেট : ০৪ মে ২০২৫, ০০:২৬

আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা। তাই লিগ ওয়ানে দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নেমেছিল প্যারিস সেন্ট জার্মেই। তাতে চতুর্থ স্থানে থাকা স্ত্রাসবোর্গের কাছে ২-১ গোলে হারলো আগেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করা প্যারিস ক্লাব।

পিএসজির অপরাজিত থাকার মর্যাদা মাটিতে মিশে গেছে আগের রাউন্ডের ম্যাচে। নাইসের কাছে ৩-১ গোলে হার মেনেছিল। পরের ম্যাচেই চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে ১-০ গোলে জেতে ফরাসি চ্যাম্পিয়নরা।

এবার দ্বিতীয় লেগে গানারদের স্বাগত জানানোর আগের ম্যাচেও হার মানলো পিএসজি। আর্সেনালের বিপক্ষে প্রথম লেগে খেলা কেবল জোয়াও নেভেসকে এদিন মাঠে নামান লুইস এনরিকে। মানে ওই ম্যাচে খেলা ১০ জনকে বেঞ্চে রাখেন তিনি। মূলত বুধবারের ফিরতি ম্যাচের আগে খেলোয়াড়দের বিশ্রাম দিতে চেয়েছিলেন এনরিকে।

২০ মিনিট পরই পিএসজি পিছিয়ে পড়ে। তাদের ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ বেখেয়ালে স্ত্রাসবোর্গের মামাদো সারের কর্নার নিজের জালে জড়িয়ে দেন। 

প্রথমার্ধের স্টপেজ টাইমে স্ত্রাসবোর্গ লিড দ্বিগুণ করেন। ফেলিক্স লেমারেচাল বক্সের বাইরে থেকে বল নিয়ে বাঁকানো শটে জাল কাঁপান।

দ্বিতীয়ার্ধে এক মিনিট না পার হতেই মাঝমাঠ থেকে দৌড়ে এসে একটি গোল শোধ দেন পিএসজির ব্রাডলি বারকোলা। শেষ ৪৫ মিনিটে ফরাসি চ্যাম্পিয়নরা চাপ তৈরি করলেও হার এড়ানোর জন্য গোলের দেখা পায়নি। তাতে লিগে টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ পায় পিএসজি।

/এফএইচএম/
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি