নেপালকে হারিয়ে ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ মে ২০২৫, ২২:২৮আপডেট : ১৫ মে ২০২৫, ২২:২৮

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে এবার বাংলাদেশের জন্য ফাইনালে ওঠার লড়াই। ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামার প্রত্যয় গোলাম রব্বানী ছোটনের দলের। 

‘বি’ গ্রুপের রানার্সআপ নেপালকে হালকাভাবে নিচ্ছে না ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে জয়ের আত্মবিশ্বাস আছে তাদের মনে। বৃহস্পতিবার প্রস্তুতির ফাঁকে কোচ ছোটন জানালেন, ‘আল্লাহর রহমতে, দেশবাসীর দোয়ায় আমরা ভালোভাবেই গ্রুপ পর্ব শেষ করে সেমিফাইনালে এসেছি। যে সময়টা আমরা এর মধ্যে পেয়েছি, ছেলেরা ভালোভাবে রিকভারি করেছে, শারীরিক ও মানসিকভাবে। ছেলেরা পুরোপুরি প্রস্তুত সেমিফাইনালের জন্য। নেপাল ভালো দল, আমরাও ভালো, সেমিফাইনালও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামবো।’

প্রতিপক্ষ নেপালকে নিয়ে তার কথা, ‘গ্রুপ পর্ব শেষ করে আমরা যে সময় পেয়েছি, সেটা পুরোপুরি কাজে লাগিয়েছি। এই সময়টায় নেপালের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করেছি। আমাদের যে দুর্বলতা ছিল, কাজ করেছি সেগুলো নিয়েও।’ 

গ্রুপে বাংলাদেশ প্রথম ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়ে মালদ্বীপের বিপক্ষে ২-২ ড্র করে। পরের ম্যাচে ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেরা চারে ওঠে নাজমুল-মুর্শেদরা।

গত আসরে নেপালকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার দুই দলের দেখা হচ্ছে সেরা চারের মঞ্চে। অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল তাই বলেছেন, ‘সেমিফাইনালের আগে শেষ প্র্যাকটিস সেশন হয়েছে। আগামীকাল সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ নেপাল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে, সবাই একটা দল হয়ে, পরিবার হয়ে বাংলাদেশের জন্য খেলতে পারি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি