বিশ্বফুটবলে পরিবর্তন আনা ডাচ কিংবদন্তি ক্রুইফ আর নেই

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০১৬, ১৯:০১আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৯:১০

‘টোটাল ফুটবল’ প্রচলনকারী কিংবদন্তি ডাচ তারকা ফুটবলার ইয়োহান ক্রুইফ মারা গেছেন। ১৯৭৪ সালের বিশ্বকাপে ‘টোটাল ফুটবল’ প্রচলনকারী কিংবদন্তি ডাচ তারকা ফুটবলার ইয়োহান ক্রুইফ মারা গেছেন। বৃহস্পতিবার ক্রুইফের অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়, ৬৮ বছর বয়সে পৃথিবী ছেড়েছেন ক্যান্সারে আক্রান্ত নেদারল্যান্ডসের এই সাবেক তারকা।
সেখানে বলা হয়, ‘ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াই শেষে ২৪ মার্চ বার্সেলোনায় আত্মীয়-স্বজন পরিবেষ্টিত অবস্থায় শান্তিতে মারা গেছেন ইয়োহান ক্রুইফ।’
উল্লেখ্য, তিনবারের ব্যালন ডি’ওর জয়ী এই ফুটবলার গত অক্টোবরে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন।
আয়াক্সের হয়ে খেলোয়াড় হিসেবে টানা তিন বার ইউরোপিয়ান কাপ জিতেছেন ক্রুইফ। এরপর কোচ হিসেবে বার্সেলোনাকে ১৯৯২ সালে তাদের প্রথম ইউরোপিয়ান কাপ এনে দেন। নিজ দেশ নেদারল্যান্ডসকে ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিতে ভূমিকা রেখেছিলেন তিনি। সেই ম্যাচে পশ্চিম জার্মানির কাছে হারে তার দল। বার্সেলোনা তার অধীনেই ১৯৯০-৯১ মৌসুম থেকে ১৯৯৩-৯৪ মৌসুম পর্যন্ত লা লিগার শিরোপা জিতেছিল।
/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের