জয়ে মৌসুম শেষ চ্যাম্পিয়ন বার্সার, লেভানডোভস্কির সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৫, ১০:০০আপডেট : ২৬ মে ২০২৫, ১০:৪৩

মৌসুমের শেষটা চ্যাম্পিয়নের মতোই করেছে বার্সেলোনা। লা লিগায় অ্যাথলেতিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়ে সাফল্যমণ্ডিত এক মৌসুমের ইতি টেনেছে তারা। শেষ দিন আবার মাইলফলক স্পর্শ করেছেন রবের্ত লেভানডোভস্কি। জোড়া গোল করে ক্লাবটির হয়ে পূরণ করেছেন নিজের শততম গোল। 

৩৬ বছর বয়সী পোলিশ ফরোয়ার্ড ২৭ গোল করে মৌসুম শেষ করেছেন। তার চেয়ে বেশি গোল ছিল রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পের, ৩১।    

এবারে লা লিগা জয়ের পাশাপাশি ঘরোয়া ট্রেবল নিশ্চিত করেছে বার্সেলোনা। জিতেছে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। অপর দিকে অ্যাতলেতিকও শেষ করেছে দারুণ এক মৌসুম। ১১ বছর পর ফিরেছে চ্যাম্পিয়ন্স লিগে। 

ম্যাচের ১৪ মিনিটে চিপ করে প্রথম গোলটি এনে দিয়েছিলেন লেভানডোভস্কি। তিন মিনিট পর রাফিনহার বাঁকানো কর্নার থেকে হেড করে বাড়ান ব্যবধান। তার পর শেষ দিকে যোগ হওয়া সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেছেন বদলি খেলোয়াড় দানি ওলমো। 

গোলের সেঞ্চুরির পর লেভানডোভস্কি বলেছেন, ‘আমি খুবই খুশি। এই ক্লাব, এই দল নিয়ে খুব গর্বিত। বলা যায় এটা ব্যাপারটা চমকৎকার।’

দারুণ মৌসুম নিয়ে তিনি বলেছেন, ‘এই মৌসুমে আমরা দারুণ কিছু করেছি। কিন্তু আমরা জানি, তার চেয়েও বেশি করতে পারি আমরা।’
 
প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে সুযোগ নষ্ট করেছেন লেভা। সেটা নাহলে ব্যবধান আরও বাড়তে পারতো।

চ্যাম্পিয়ন বার্সা মৌসুম শেষ করেছে ৮৮ পয়েন্ট নিয়ে। চার পয়েন্ট কম নিয়ে রানার্স আপ হয়েছে রিয়াল মাদ্রিদ। 

/এফআইআর/ 
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী