হামজা-ফাহামিদুল-শমিত-কিউবাকে নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ মে ২০২৫, ১৮:৫২আপডেট : ২৮ মে ২০২৫, ১৯:২৩

৪ ও ১০ জুন দুটি আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশের। প্রথমটি ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ, পরেরটি সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্ব। ঢাকার জাতীয় স্টেডিয়ামে দুটি ম্যাচকে সামনে রেখে আজ ২৬ সদস্যদের বাংলাদেশ প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে পুরোদমে শুরু হবে অনুশীলন। দল নিয়ে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা নানান ব্যাখ্যা দিয়েছেন। 

বাফুফে ভবনের নিচে কাবরেরা শুরুতে বলেছেন, ‘সামনেই রোমাঞ্চকর ক্যাম্প, বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলার জন্য। এর আগে অবশ্য আমরা ভুটানের সঙ্গে ম্যাচ খেলবো। তালিকায় আপনারা ২৬ জন খেলোয়াড় দেখছেন। যারা কাল রিপোর্টিং করবে। ক্যাম্পে আমরা আট থেকে দশটি সেশন ট্রেনিং করতে পারবো।’

ইংল্যান্ডের বংশোদ্ভূত খেলোয়াড় কিউবা মিচেলকে নিয়ে কাবরেরা বলেছেন, ‘এটা ন্যাশনাল টিমস কমিটি বলতে পারবে। এ ব্যাপারে তারাই ভালো বলতে পারে। অবশ্যই তার সম্ভাবনা আছে। আমরা তরুণ ও সম্ভাবনাময়দের ডাকবো, তাদের ব্যাপারে আমাদের সতর্ক ও যত্নবান হওয়া উচিত।’

জাতীয় দলে আবার ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম সুযোগ পেয়েছেন। কাবরেরা তাকে নিয়ে আশাবাদী, ‘আমি ফাহামিদুলের ব্যাপারে খোঁজ খবর রাখছিলাম। গত মার্চ থেকে তার ব্যাপারে নিয়মিত যোগাযোগ রাখছিলাম তার ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে। দলের যেটা প্রয়োজন, আমার বিশ্বাস সেটা মেটানোর সামর্থ্য তার আছে।’

বাংলাদেশ দূতাবাসে কিউবা মিচেল

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে তিন পয়েন্টের আশা বাংলাদেশ কোচের, ‘নিজেদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। ভারতে আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। আরও ভালো ফল হতে পারতো। জিততেও পারতাম। যদি কমপক্ষে একই মানের খেলা সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারি, তাহলে আমরা ভালো ফল পেতে পারি। তিন পয়েন্ট পেতে পারি।’ 

ঘরোয়া ফুটবলে সাদ উদ্দিন বড়রকমের শাস্তি পেয়েছিল। তবে পরবর্তীতে তা কমানো হয়। কাবরেরা অবশ্য বলেছেন, ‘সে ফিট আছে, আমার কাছে সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অবশ্যই সে একটা ভুল করেছে, শাস্তি পেয়েছে। শেখ মোরসালিন কালও গোল করেছে, এর আগের রাউন্ডেও গোল করেছে। আমি বিশ্বাস করি, সেরা পর্যায়ে থেকে সে দলে আসছে।’

শমিত সোম আসায় মধ্যমাঠ শক্তিশালী হয়েছে। বলা হচ্ছে হামজা-শমিত আসায় দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড বাংলাদেশের। তবে কাবরেরা বলেছেন, ‘আমি নিশ্চিত নই, তবে দক্ষিণ এশিয়ায় আমাদের মাঝমাঠ অবশ্যই দারুণ শক্তিশালী। বিশেষ করে আমাদের গ্রুপে (এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ)। যদি সেরা নাও হই, সম্ভবত খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মাঝমাঠ আমাদের। শমিতের মান আছে, কিন্তু তার ব্যাপারে আমাদের ধৈর্য ধরতে হবে। কেননা, মানিয়ে নেওয়ার জন্য সে খুবই অল্প সময় পাচ্ছে। কানাডা থেকে লম্বা ভ্রমণ করে আসছে, এখানকার কন্ডিশন ভিন্ন, তবে আমরা তাকে নিয়ে ইতিবাচক।’ 

এরপরই কোচ যোগ করেন, ‘ভুটান ম্যাচে আমি ২৫ জনকে রাখবো, শমিতকে ছাড়া। এরপর ২৩ জনের দল চূড়ান্ত করবো। হামজার ব্যাপারটা আমি নিশ্চিত করতে পারছি না। তবে ২-৩ তারিখে ফেরার পর আমি চেষ্টা করবো। এখানকার আবহাওয়ায় খেলার অভিজ্ঞতা দেওয়ার। তবে এখনও বিষয়টি আমি চূড়ান্ত করিনি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের