আরেক বিস্ময়বালকের সঙ্গে বার্সেলোনার চুক্তি!

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৫, ১৭:৪৭আপডেট : ২৯ মে ২০২৫, ১৭:৪৭

সম্প্রতি লামিনে ইয়ামালের মতো প্রতিভাবানকে লা মাসিয়া থেকে আনার সুফল পেতে শুরু করেছে বার্সেলোনা। তার সঙ্গে নতুন করে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছে কাতালান জায়ান্টরা। এবার লা মাসিয়ার আরেক টিনএজারের মাঝে বিস্ময়কর প্রতিভা খুঁজে পেয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা তার সঙ্গে পেশাদার চুক্তি করেছে।

রবের্তো তমাস এবার লা মাসিয়ার শীর্ষ গোলদাতা হয়েছেন। তারপরই ১৬ বছর বয়সী এই বিস্ময়বালকের সঙ্গে পেশাদার চুক্তি করেছে বার্সা। ক্লাবটির সঙ্গে এটি তার প্রথম পেশাদার চুক্তি।

লা মাসিয়ায় এটি তমাসের তৃতীয় মৌসুম। তার মধ্যে অপার সম্ভাবনা দেখতে পেয়েছে বার্সা। শিশু বিভাগেও তিনি ৯ নম্বর ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন, গোল করেছেন ২১টি।

তমাসের মধ্যে প্রতিভার বিকাশ দেখে কোচিং স্টাফরা ক্যাডেট ‘বি’ টপকে সরাসরি তাকে ক্যাডেট ‘এ’ তে তুলে দেন। অন্য অনেক সতীর্থ ও প্রতিপক্ষের চেয়ে বয়স কম হলেও তিনি বেশ ভালোভাবে সেখানে মানিয়ে নিয়েছেন। ফলস নাইন ও অ্যাটাকিং মিডফিল্ডে রেখেছেন ভূমিকা। এই মৌসুমে জুভেনিল বি এর পাশাপাশি ক্যাডেট ‘এ’র হয়ে খেলেছেন প্রয়োজনীয় সময়ে। জুভেনিলের হয়ে ১০ গোল ও ক্যাডেট এ-র হয়ে ১২ গোল করেছেন তমাস।

আগামী ফেব্রুয়ারিতে ১৭ বছর বয়স পূর্ণ হবে তমাসের। বর্তমানে সিনিয়র দলের হয়ে খেলা ইয়ামালের চেয়ে ১৯ মাসের ছোট তিনি।

এখন তমাস বার্সেলোনার অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলবেন। কাতালান ক্লাবের সঙ্গে তার চুক্তি ২০২৮ সাল পর্যন্ত। এরই মধ্যে যে কোনও সময়ে তিনি সিনিয়র দলে ঢুকেও যেতে পারেন।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি