রোনালদোকে ছাপিয়ে সৌদি প্রো লিগের মৌসুম সেরা বেনজেমা

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৫, ২১:৫৩আপডেট : ২৯ মে ২০২৫, ২১:৫৫

ক্রিস্টিয়ানো রোনালদো এবারও সৌদি প্রো লিগের শীর্ষ গোলদাতা হয়েছেন। গোল্ডেন বুট তিনি জিতলেও তার চেয়ে কম গোল করে মৌসুম সেরা খেলোয়াড় হয়েছেন আল ইত্তিহাদের করিম বেনজেমা।

এই মৌসুমে লিগে ২৫ গোল করেছেন রোনালদো। অন্যদিকে তার পুরানো রিয়াল মাদ্রিদ সতীর্থ বেনজেমার গোল ২১টি। তবুও ফরাসি ফরোয়ার্ড মৌসুম সেরার স্বীকৃতি পেয়েছেন দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে। ৩০ গোলে অবদান তার। অন্যদিকে রোনালদোর ২৮টি। এই হিসাবেই ৩৭ বছর বয়সী বেনজেমার পেছনে পড়ে গেছেন পর্তুগিজ তারকা। তার দল লিগ শেষ করেছে তৃতীয় স্থানে থেকে।

সব প্রতিযোগিতা মিলে অবশ্য রোনালদোর গোলের সম্পৃক্ততা বেনজেমার চেয়ে বেশি। ৪১ ম্যাচে রোনালদোর গোল ৩৫টি, অ্যাসিস্ট চারটি। আর বেনজেমার ৩২ ম্যাচে ২৩ গোল ও ৯ অ্যাসিস্ট।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী