১১ বছর পর আবার মিলানের কোচ অ্যাল্লেগ্রি

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৫, ১৯:৩৭আপডেট : ৩০ মে ২০২৫, ১৯:৩৭

১১ বছর পর আবার এসি মিলানে ফিরলেন ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রি। ক্লাবের নতুন কোচ তিনি। বৃহস্পতিবার সার্জিও কনসেইসাওকে বরখাস্ত করার পর সাফল্য ফিরে পাবার আশায় অ্যাল্লেগ্রিকে দ্বিতীয়বার নিয়োগ দিলো মিলান।

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মিলানের কোচ ছিলেন অ্যাল্লেগ্রি। কোচিংয়ের দ্বিতীয় বছরেই তিনি দলটিকে সিরি আ জেতান। সবশেষ মৌসুমে ছয়বারের ইতালিয়ান চ্যাম্পিয়নরা টেবিলের অষ্টম স্থানে থেকে শেষ করেছে। চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে ১৯ পয়েন্ট পেছনে ছিল তারা।

মিলান ছাড়ার পর অ্যাল্লেগ্রি দুটি ভিন্ন স্পেলে জুভেন্টাসের কোচ ছিলেন। সেখানে পাঁচটি ইতালিয়ান চ্যাম্পিয়নশিপ ও পাঁচবার কোপা ইতালি জেতেন তিনি। দুইবার তার অধীনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও খেলে জুভেন্টাস।

২০২৩-২৪ মৌসুমে কোপা ইতালিয়া ফাইনালে আতালান্তাকে হারানোর দুই দিন পর বিতর্কিত পরিস্থিতিতে জুভেন্টাস ছাড়তে হয়েছিল অ্যাল্লেগ্রিকে।

ফাইনালের শেষ দিকে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন অ্যাল্লেগ্রি। নিজের জ্যাকেট খুলে ব্যঙ্গ করে রেফারির উদ্দেশ্যে হাততালি দেন। পরে জুভেন্টাস জানায়, অ্যাল্লেগ্রির আচরণ তাদের মূল্যবোধের সঙ্গে যায় না।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী