চিলি, কলম্বিয়া ম্যাচের জন্য অভিনব পন্থায় আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৫, ১৭:৪২আপডেট : ৩১ মে ২০২৫, ১৭:৫৫

সাধারণত একটি ব্যানারের মধ্যে খেলোয়াড়দের নাম লিখে স্কোয়াড ঘোষণা করে থাকে ফুটবল দলগুলো। তবে আর্জেন্ট্নিা বেছে নিলো অন্য পথ। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের জন্য অভিনব পন্থায় ২৮ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

গত ৭ মার্চ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আর্জেন্টিনার বন্দরনগরী বাহিয়া ব্লাঙ্কা শহরের প্রতি সংহতি জানিয়ে একটি বিশেষ ভিডিও বানিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখানে বিভিন্ন শ্রেণি, পেশা ও বয়সের মানুষেরা দলে থাকা নামগুলো ঘোষণা করেন।

দলে বড় চমক রিভার প্লেটের ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বেলগ্রানোর ২১ বছর বয়সী ডিফেন্ডার মারিয়ানো ত্রইলো, ইন্দেপেন্দেন্তের ২৩ বছর বয়সী সেন্টারব্যাক কেভিন লোমোনাকোর জায়গা পাওয়া। প্রথমবার সিনিয়র দলে ডাক পেয়েছেন তারা। এনজো বারেনেচিয়া আগেও জাতীয় দলে ডাক পেলেও তিনিও অভিষেকের অপেক্ষায়।

প্রাথমিক দলে ডাক পাওয়ার পর লিওনেল মেসিও চূড়ান্ত খেলোয়াড়দের তালিকায় আছেন। আগের তালিকা থেকে বাদ পড়েছেন চার জন। ইনজুরিতে নিকোলাস দমিঙ্গেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং ট্যাকটিক্যাল কারণে আলেহান্দ্রো গারনাচো ও ভ্যালেন্তিন কাস্তেয়ানোস ছিটকে গেছেন।

আগের আন্তর্জাতিক বিরতিতে চার ম্যাচ হাতে রেখে আর্জেন্টিনা এই অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট কাটে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী