আল হিলালে লোভনীয় বেতনে সিমোন ইনজাগি

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২৫, ১৪:০০আপডেট : ০৫ জুন ২০২৫, ১৪:০৫

ইন্টার মিলান থেকে বিদায় নেওয়ার পর এবার সৌদি প্রো লিগ ক্লাব আল হিলালের কোচ হয়েছেন সিমোন ইনজাগি। তিনি সেখানে চুক্তি করেছেন দুই বছরের। 

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সেন্ত জার্মেইর কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর ইন্টার মিলানকে বিদায় বলেন ইনজাগি। অবশ্য নতুন ক্লাবের কোচ হতে লোভনীয় প্রস্তাবই পেয়েছেন তিনি। শোনা যাচ্ছে, প্রতি মৌসুমের জন্য তার বেতন ধরা হয়েছে ২০ মিলিয়ন ইউরোর বেশি!  

সৌদি ক্লাবটি বিবৃতিতে জানিয়েছে, ‘ইতালিয়ান জিনিয়াস এখন আল হিলালে।’

সাবেক লাৎজিও কোচ ইন্টারকে গত বছর সিরি আ শিরোপা জিতিয়েছেন। ২০২৩ সালেও তার অধীনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছায় ইন্টার। সেবার তারা ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে। এবার ইতালিয়ান সিরি আ’তে রানার্স আপ হয়েছে ইন্টার। নাপোলির চেয়ে এক পয়েন্ট কম ছিল তাদের। 

আল হিলালে ইনজাগির প্রথম অ্যাসাইনমেন্ট ক্লাব বিশ্বকাপ। ১৮ জুন উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের