ফাহামিদুলের অভিষেকে উচ্ছ্বসিত অলবিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৫, ১৯:২৬আপডেট : ০৫ জুন ২০২৫, ২০:২৩

ফিফা প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে অভিষেক করা হামজা চৌধুরী প্রথম গোলটি করেছেন তাতে। অভিষেক হয়েছে আরেক প্রবাসী ফুটবলার ফাহামিদুলেরও! যার অভিষেক নিয়ে উচ্ছ্বসিত ইতালিয়ান ক্লাব অলবিয়া কালসিও। 

ইতালির সিরি’ডির দল অলবিয়ার হয়েই খেলেন ফাহামিদুল।  গত মার্চে ভারতের বিপক্ষে ফাহামিদুলকে চূড়ান্ত দলে নেননি কোচ । কিন্তু এবার তাকে ভুটানের বিপক্ষে অভিষেকের সুযোগ করে দিয়েছেন। রাখেন শুরুর একাদশেও। ফাহামিদুলকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল দর্শকের। ইতালি প্রবাসী ফুটবলারের পারফরম্যান্সে খুশি কোচ কাবরেরাও। 

তার পর নিজেদের সোশ্যাল মিডিয়ায় ফাহামিদুলের ক্লাব অলবিয়া উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছে, ‘৪ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে ১৮ হাজার ভক্তদের সামনে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে আমাদের তরুণ প্রতিভার। ফাহামিদুল শুরু থেকে দারুণ পারফরম্যান্স দিয়েছেন, ২-০ তে জয়ে অবদানও রেখেছেন। 

ম্যাচের পর ইতালি প্রবাসী ফুটবলারের পারফরম্যান্সে খুশি হয়ে কোচ কাবরেরা বলেছেন, ‘আমার মনে হয়েছে সে একটু নার্ভাস ছিল। তবু ভালো খেলেছে। তবে ওকে আরও গেম টাইম দিতে হবে। শুধু ফাহামিদুল নয়, তাজ, আল আমিন- ওরাও ভালো খেলেছে। ওদের সবার পারফরম্যান্সে আমি খুশি।’

এদিকে, ভুটান ম্যাচের ক্লান্তি মুছতে বৃহস্পতিবার বিশ্রামে কাটিয়েছেন জাতীয় দলের খেলোয়াড়রা। ঈদ উপলক্ষে হামজা চৌধুরীসহ দলের অনেকে রোজা রেখেছেন। অবসর পেয়ে টিম হোটেলে তারা শুয়ে-বসে, গল্প করে সময় কাটিয়েছেন। 

এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে গ্রুপ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ থাকবে জামাল-হামজাদের। 

/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি