আনচেলত্তির অভিষেকে জয় পায়নি ব্রাজিল

  স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৫, ০৭:১১আপডেট : ০৬ জুন ২০২৫, ০৭:৪৮

বিশ্বকাপ বাছাইয়ের আগে ব্রাজিলের ভাগ্য ফেরাতে নতুন কোচ হয়ে আসেন কার্লো আনচেলত্তি। কিন্তু কিছুতেই কিছু হলো না। সাবেক রিয়াল মাদ্রিদ কোচের অভিষেকটা হয়েছে হতাশার গোল শূন্য ড্রয়ে। ইকুয়েডরের বিপক্ষে কোনও গোলই করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিল কোনওভাবেই ইকুয়েডরের রক্ষণ ভাঙতে পারেনি। প্রথমার্ধে সুযোগ তৈরি করতে পেরেছে কমই। সবচেয়ে সুবর্ণ সুযোগটি তৈরি করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র।  তাকে অ্যাসিস্ট করেছিলেন গারসন। কিন্তু সেটি সেভ করেন গোলকিপার গঞ্জালো ভ্যালে। 

বিপরীতে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ওপর ত্রাস ছড়ানোর চেষ্টা করেছে ইকুয়েডর। জন ইয়েবোয়াহ থ্রু বল দিয়েছিলেন। কিন্তু অফসাইড পজিশনে পড়ে যান স্ট্রাইকার নিলসন আনগুলো। 

আনচেলত্তির দল তার পরও বেশ কিছু সুযোগ তৈরি করেছে। কিন্তু সেসব কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা। ভিনির থেকে পাস পেয়েও সেটি নষ্ট করেন রিচার্লিসন। একইভাবে কাসেমিরোর শক্তিশালী লং রেঞ্জের শট সেভ করেন ভ্যালে। 

এই ড্রয়ে লাতিন অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা ইকুয়েডর মূল পর্বের আরও কাছে চলে গেছে। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। শীর্ষ ৬টি দল মূল পর্বে সরাসরি খেলার সুযোগ পাবে। ব্রাজিল সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই রয়েছে। 

/এফআইআর/            
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের