‘সিঙ্গাপুর একটু কঠিন প্রতিপক্ষ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৫, ২১:১০আপডেট : ০৬ জুন ২০২৫, ২১:১৩

এশিয়ান কাপ বাছাইয়ে মঙ্গলবার সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের ম্যাচ। সেই ম্যাচ সামনে রেখে আলোচনায় সিঙ্গাপুরের প্রাণভোমরা ফরোয়ার্ড ইখসান ফান্ডি। বাংলাদেশের হয়ে খেলতে আসা কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম বলেছেন, ফান্ডিকে নিয়ে বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। 

কানাডা থেকে সদ্যই বাংলাদেশে এসেছেন শমিত। ভুটানের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে তার খেলা হয়নি। তবে মাঠে বসে খেলা উপভোগ করেছেন কানাডার হয়ে দুটি ম্যাচ খেলা মিডফিল্ডার। এখন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় তিনি। শুক্রবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে বলেছেন, ‘ফান্ডিকে নিয়ে একটু প্রস্তুতি হচ্ছে, ও যেহেতু সিঙ্গাপুরের মূল খেলোয়াড় এবং আমাদের মূল হুমকি, সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সে আমাদের বিপক্ষে কী করতে পারে বিষয়টা ভাবনায় আছে। রক্ষণ নিয়ে আমরা কীভাবে ওদেরকে আঘাত করতে পারি, ট্যাকটিক্যাল দিকগুলো দেখছি, ভিডিও দেখছি।’

অনুশীলনে বাংলাদেশ দল। শমিত জানিয়েছেন বাংলাদেশের জার্সিতে অভিষেক করতে কতটা অপেক্ষায় তিনি, ‘আমি স্রেফ রোমাঞ্চ নিয়ে খেলার জন্য অপেক্ষা করছি। (ভুটানের বিপক্ষে) খেলা দেখেছি, কত সমর্থক মাঠে এসেছিল, দল ভালো করেছে। আশা করি, আমরা একই জিনিস করতে পারবো সিঙ্গাপুরের বিপক্ষে।’

দল নিয়ে তার মত, ‘দল সব দিক থেকেই শক্তিশালী। ভারসাম্য আছে। আমার খুব ভালো লেগেছে মিডফিল্ড। সবশেষ ম্যাচে হামজা, সোহেল রানা ভাই, জামাল সবাই খুব ভালো খেলেছে। রক্ষণ খুব ভালো করেছে, ভুটানকে কোনও সুযোগ দেয়নি। মোটামুটি সবাই খুব ভালো অবস্থায় আছে। আমাদের প্রস্তুত থাকতে হবে কারণ, সিঙ্গাপুর একটু কঠিন প্রতিপক্ষ।’

২৬ বছর বয়সী ফান্ডিকে সিঙ্গাপুরের ফুটবলে উদীয়মান কিংবদন্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। চোট কাটিয়ে ফিরেই বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে জোড়া গোল করে নিজের ফেরাটা স্মরণীয় করেছেন। আবারও ফিট হয়ে মাঠে ফেরা এই ফরোয়ার্ড প্রমাণ করেছেন যে তিনি দলে থাকার যোগ্য। দুইটি সেট পিস থেকে হেড করে চমৎকারভাবে দুটি গোল করে মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলের জয়ে বড় ভূমিকা রেখেছেন। সাত ম্যাচ পর সিঙ্গাপুরের প্রথম জয় ছিল এটি। 

ফিফা র‍্যাংকিংয়ে ১৬১তম অবস্থানে থাকা সিঙ্গাপুরের জন্য মালদ্বীপ (১৬৪তম) ম্যাচটি ছিল তাদের নিজেদের ঝালিয়ে নেওয়ার। কারণ তাদের পরবর্তী প্রতিপক্ষ বাংলাদেশ (১৮৩তম)। বাংলাদেশ গত বুধবার ভুটানের (১৮১তম) বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে। 

জাপানি কোচ সুতোমু ওগুরার ৪-৫-১ ছকে ফান্ডি-ই সেখানে কেন্দ্রীয় চরিত্র। জাতীয় দলের হয়ে ৩৯ ম্যাচে ২০ গোল করা এই ফরোয়ার্ডকে সামলাতে ব্যস্ত সময় পার করতে হবে বাংলাদেশের সেন্টারব্যাক তপু বর্মন এবং তারিক রায়হান কাজীকে। 

 

/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম