নেশন্স লিগের ফাইনালে পড়ে গিয়ে এক দর্শকের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৫, ১২:২৮আপডেট : ০৯ জুন ২০২৫, ১২:২৮

পর্তুগাল নেশন্স লিগের শিরোপা জিতে উৎসব করলেও একই দিন মাঠে ঘটে গেছে দুর্ঘটনা। রবিবার মিউনিখে ফাইনালে স্ট্যান্ড থেকে পড়ে গিয়ে এক দর্শকের মৃত্যু হয়েছে। 

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় খেলার শেষ মুহূর্তে মূল দর্শক গ্যালারির দ্বিতীয় তলা থেকে নিচের আসনের এলাকায় পড়ে যান। উয়েফার বিবৃতিতে বলা হয়, খেলা চলাকালীন প্যারামেডিক ও স্টেডিয়াম কর্মীরা ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাকে বাঁচানো যায়নি।

বিবৃতিতে বলা হয়, ‘মিউনিখ অ্যারেনায় একটি চিকিৎসাগত জরুরি অবস্থা দেখা দেয় এবং চিকিৎসা দলের সর্বোচ্চ চেষ্টার পরও ওই ব্যক্তি দুঃখজনকভাবে মধ্যরাতে মৃত্যুবরণ করেন। এই কঠিন সময়ে আমাদের শোক ও সহানুভূতি তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে।’

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই শোকপ্রকাশ করেন, ‘আমি মারা যাওয়া দর্শকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এটা আমাদের জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক মনে করিয়ে দেয়।’

ম্যাচসেরা পর্তুগিজ খেলোয়াড় নুনো মেন্ডেসও বলেন, ‘আমি সেই দর্শকের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাতে চাই যিনি আজ মারা গেছেন। এই মৃত্যু আমাদের জয়ের আনন্দকে ম্লান করে দিয়েছে।’

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি