আর্জেন্টিনা, ব্রাজিলের পর বিশ্বকাপে ইকুয়েডর

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৫, ০৯:৫৫আপডেট : ১১ জুন ২০২৫, ১০:১০

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজিত বিশ্বকাপ শুরু হতে ঠিক এক বছর বাকি। এই দিনে ১৩তম দল হিসেবে মূল পর্বে সরাসরি খেলার টিকিট কাটলো ইকুয়েডর।

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের পর ইকুয়েডর এই সাফল্য পেলো। পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করে পঞ্চমবার বিশ্বকাপে উঠলো।

টানা তিন ম্যাচে গোলশূন্য ড্র করে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে বাছাই টেবিলের দুই নম্বরে ইকুয়েডর। এই অঞ্চল থেকে সরাসরি অংশ নিতে যাওয়া ছয় দলের তৃতীয় দল হিসেবে ২০২৬ এর আসরে খেলবে তারা।

৭৫ মিনিটে এলান ফ্রাঙ্কো লাল কার্ড দেখলে ১০ জন নিয়ে খেলা শেষ করে ইকুয়েডর।

একই দিনে ব্রাজিল ১-০ গোলে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয়। আগের উইন্ডোতে আর্জেন্টিনা সবার আগে মূল পর্বের টিকিট কাটে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা আয়োজক হওয়ার সুবাদে বিশ্বকাপ খেলবে। দক্ষিণ আমেরিকা থেকে উঠলো ব্রাজিল, আর্জেন্টিনা ও ইকুয়েডর। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান, ইরান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরাসরি মূল পর্বে খেলার টিকিট পেয়েছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের