হামজা-শমিতের সঙ্গে বাংলাদেশ ছাড়লেন কাবরেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৫, ১২:৫৩আপডেট : ১১ জুন ২০২৫, ১৩:০৩

সিঙ্গাপুরের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে হারের পর হোটেলে সবার মন বিষন্ন। বুধবার ভোরেই ঢাকা ছেড়েছেন হামজা চৌধুরী ও শমিত সোম। এছাড়া অন্যরাও হোটেল ছেড়েছেন।

আজ ভোরে হামজা ইংল্যান্ডে ও শমিত কানাডার উদ্দেশে রওনা হয়েছেন। ভোর ছয়টায় তাদের ফ্লাইট ছিল।

হামজা-শমিতের বাংলাদেশ ছাড়ার কয়েক ঘণ্টা পরই জাতীয় দলের স্প্যানিশ হেড কোচ হাভিয়ের কাবরেরা স্পেনে ফিরে গেছেন। যদিও এমনটাই হয়ে আসছে। নতুন করে চুক্তির পর শুধু আন্তর্জাতিক ম্যাচের আগে ঢাকায় আসেন। আবার খেলা শেষ হলে স্পেনে ছুটিতে যান তিনি! 

সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-২৩ দলের খেলা রয়েছে। হয়তো তার আগে আসবেন কাবরেরা। যদি তার চাকরি থাকে!

হামজা ও শমিত দেশ ছাড়লেও ইতালি প্রবাসী ফাহামিদুল এখনও বাংলাদেশে রয়েছেন। তার অবস্থান সম্পর্কে ম্যানেজার আমের খান বলেছেন, ‘ফাহামিদুল তার পরিবারের সঙ্গে দেশে সময় কাটাবেন। তিনি ইতালির উদ্দেশে রওনা হননি। কোচ হাভিয়ের আজ সকালে রওনা হয়েছেন। অন্য কোচিং স্টাফরাও ফিরে যাবেন আজকের মধ্যেই।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি