ভুলের জন্য ক্ষমা চাইলেন মিতুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জুন ২০২৫, ১৫:৩৭আপডেট : ১১ জুন ২০২৫, ১৫:৩৭

এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে আশা অনুরূপ খেলতে পারেননি মিতুল মারমা। আগের ম্যাচগুলোতে যেভাবে পারফর্ম করেছিলেন, গতকাল রাতে তা দেখা যায়নি। গোল হজমের পেছনে গোলকিপারের দায় কম নয়। বিশেষ করে দ্বিতীয় গোলের আগে সিঙ্গাপুরের শটটা  ভালোভাবে ওয়াইড এরিয়ার দিকে ঠেলে দেওয়ার মতো সেভ করতে পারলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারতো। যদিও শুধু মিতুল নন, সাদ উদ্দিনের দায়ও কম নয়। যোগ্য ডিফেন্ডার হয়ে আর কবে পারফর্ম করতে পারবেন  তা তিনি ভালো বলতে পারবেন। তা নাহলে প্রতিপক্ষ গোল করার সময় একটু পেছনে দাড়িয়ে ট্যাকল কেন করতে যাবেন না! ঠিকমতো ওভারল্যাপ করে উঠে দ্রুত আবার নিজের জায়গায় ফেরা কেন কঠিন হবে?

যাই হোক মিতুলের পারফরম্যান্স আপ টু দা মার্ক না হওয়ার পেছনে বড় ভাইয়ের অকাল মৃত্যুর প্রভাব রয়েছে। মাত্র দুই দিন আগে বড় ভাইয়ের মৃত্যুতে মানসিকভাবে শতভাগ চাঙ্গা হয়ে খেলতে পারেননি।

মিতুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে দুঃখের মুহূর্ত আমার ওপর অনেক বাজে প্রভাব ফেলেছে। আমাকে এমন কিছুর মুখোমুখি হতে হয়েছে, যা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমার বড় ভাইয়ের মৃত্যুতে সত্যি আমি কষ্ট পেয়েছি। ভাইকে হারানোর শোক সত্ত্বেও আমি আমার সেরাটা দিতে মনোনিবেশ করেছিলাম। আমি দলকে সাহায্য করার চেষ্টা করেছি কিন্তু পারিনি এবং সত্যিই আমি দুঃখিত। ক্ষমা চাইছি। এটা আমার জন্য সত্যিই কঠিন সময় ছিল। আবারও বলছি, ভুলের জন্য আমাকে ক্ষমা করুন এবং বিশ্বাস করুন, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো।’

আজই রাঙ্গামাটির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে আবাহনী লিমিটেডের অন্যতম কান্ডারির।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম