শমিতের অসাধারণ অনুভূতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৫, ১৬:০৫আপডেট : ১১ জুন ২০২৫, ১৬:১৩

এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে কানাডা প্রবাসী শমিত সোমের। মাঠে নেমে খারাপ করেননি মিডফিল্ডার। একাধিক সুযোগ তৈরি করেছেন। নিজের যোগ্যতা প্রমাণ করে দেখিয়েছেন। ফলটা পক্ষে না গেলেও বাংলাদেশকে নিয়ে গর্ব হচ্ছে শমিতের। 

বাংলাদেশি মা-বাবার সন্তান শমিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে ২টি ম্যাচও খেলেছেন। এছাড়া সেখানে  প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন। 

এরই মধ্যে ইনস্টাগ্রামে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ সহ নানান দিক নিয়ে লিখেছেন শমিত। আজ ভোরে হামজার সঙ্গে ঢাকা ছেড়েছেন তিনি। বাংলাদেশ দলে খেলার অনুভূতি ব্যক্ত করলেন এভাবে, ‘ধন্যবাদ বাংলাদেশ, প্রথমবারের মতো এই দেশের প্রতিনিধিত্ব করা এবং খেলার এক অসাধারণ অনুভূতি হয়েছে। ম্যাচে আমাদের যা প্রাপ্য সেটা না পেয়ে হতাশ। তবে এই দলের অংশ হতে পেরে আমি অনেক গর্বিত।’ 

দলের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শমিত বলেছেন, ‘আমাকে এভাবে গ্রহণ করার জন্য আমার সতীর্থ, কোচিং স্টাফ, বাফুফের সব সদস্য এবং অবশ্যই ভক্তদেরকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের ফুটবলে সবে তো শুরু হলো।’

আপাতত বাংলাদেশ দলের খেলা নেই। এশিয়ান কাপ বাছাইয়ে পরের গ্রুপ ম্যাচে বাংলাদেশের খেলা ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। ওই দিন আতিথেয়তা দেবে বাংলাদেশ। এরপর ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। সেই দুই ম্যাচ খেলতে আবারও ঢাকায় আসার কথা রয়েছে শমিতের।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক