ভুটানে আবার সাবিনার হ্যাটট্রিক, সুমাইয়া চার গোল করে ম্যাচসেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৫, ১৮:৪৬আপডেট : ১১ জুন ২০২৫, ১৯:১০

ভুটানের নারী ফুটবল লিগে আবারও দারুণ এক জয় পেয়েছে পারো এফসি। বাংলাদেশের সাবিনা খাতুন ও সুমাইয়া মাতসুশিমার হ্যাটট্রিকে ১১-১ গোলে তারা বিধ্বস্ত করেছে গেলেফু সিটিকে।

সাবিনা হ্যাটট্রিক করেন। সুমাইয়া চার গোল করে হন ম্যাচসেরা। প্রথমার্ধে পারো ৫-০ গোলে এগিয়ে ছিল। 

এর আগে গত মাসে ভুটানে নারীদের জাতীয় লিগে বিধ্বংসী পারফরম্যান্স করেছেন বাংলাদেশের চার তারকা সাবিনা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও সুমাইয়া। সামৎসে ডব্লিউএফসির বিপক্ষে টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধান ২৮-০ গোলে জিতেছে পারো ডব্লিউএফসি, এর মধ্যে ২৪টি গোলই করেন বাংলাদেশি ফুটবলাররা।

স্বাগতিকদের জালে ৯ বার বল পাঠান সাবিনা। মনিকা করেন ডাবল হ্যাটট্রিক। ঋতুপর্ণার গোল ছিল চারটি এবং সুমাইয়া লক্ষ্যভেদ করেন ৫ বার।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি