দুই বছরের চুক্তিতে নাপোলিতে ডি ব্রুইনা

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৫, ২১:৫১আপডেট : ১২ জুন ২০২৫, ২১:৫১

ম্যানচেস্টার সিটির সঙ্গে দশ বছরের সম্পর্ক চুকিয়ে এবার ইতালিয়ান ফুটবলে পা রাখলেন কেভিন ডি ব্রুইনা। সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি বৃহস্পতিবার তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে। 

এই মৌসুম শেষে সিটি ছাড়েন ডি ব্রুইনা। পেপ গার্দিওলার অধীনে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ৩৩ বছর বয়সী বেলজিয়ান।

ম্যানসিটিতে ছয়টি প্রিমিয়ার লিগ ট্রফি জিতেছেন ডি ব্রুইনা। এছাড়া দুটি এফএ কাপ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন একটি। ১৭৭ গোল বানিয়ে দেওয়ার পাশাপাশি ১০৮ গোল করেছেন তিনি। এছাড়া দুইবার হয়েছেন মৌসুম সেরা।

২০১৫ সালে ম্যানসিটিতে যোগ দেন ডি ব্রুইনা। ১০ বছরে সব প্রতিযোগিতা মিলে ১৬ ট্রফি জিতেছেন। ৪২২ ম্যাচ খেলেছেন তিনি।

তার আগে চেলসি, উলফসবার্গ, ভার্দার ব্রেমেন ও গেঙ্কের জার্সিও পরেছেন ডি ব্রুইনা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি