টটেনহামের নতুন কোচ থমাস ফ্রাঙ্ক

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৫, ০৯:০০আপডেট : ১৩ জুন ২০২৫, ০৯:০০

ব্রেন্টফোর্ডের সাবেক কোচ থমাস ফ্রাঙ্ককে নতুন কোচ করলো টটেনহাম হটস্পার। বৃহস্পতিবার স্পাররা এই ঘোষণা দিয়েছে।

আঙ্গে পোস্তেকোগলুর উত্তরসূরি হিসেবে ফ্রাঙ্ক ছাড়াও ফুলহামের মার্কো সিলভা ও বোর্নমাউথের আন্দোনি ইরাওলাকে বিবেচনায় রেখেছিল টটেনহাম।

টটেনহামকে ইউরোপা লিগ জিতিয়ে ১৭ বছরের ট্রফি খরা ঘুচানোর ১৬ দিন পর পোস্তেকোগলু বরখাস্ত হন। তবে তার এই অর্জন ম্লান হয়ে যায় প্রিমিয়ার লিগে দলের বাজে পারফরম্যান্স। ২২ হারে তারা মৌসুম শেষ করে ১৭তম স্থানে থেকে। ১৯৭৭ সালে অবনমনের পর এটাই তাদের সবচেয়ে হতাশাজনক মৌসুম ছিল।

টটেনহামকে চেনারূপে ফিরিয়ে আনতে এবার দায়িত্ব দেওয়া হলো ফ্রাঙ্ককে। ব্রেন্টফোর্ডে সাত বছর ছিলেন তিনি। ২০২১ সালে চ্যাম্পিয়নশিপ থেকে ক্লাবটিকে প্রিমিয়ার লিগে উন্নীত করেন। ড্যানিশ হেড কোচের অধীনে গত চার মৌসুমে ব্রেন্টফোর্ড ১৩তম, নবম, ১৬তম ও দশম হয়েছে। গত মৌসুমে তাদের ৬৬ গোলের চেয়ে বেশি গোল করেছে আর মাত্র চারটি দল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম