মিতুলের পর ক্ষমা চাইলেন আল আমিনও

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ জুন ২০২৫, ১৪:০৯আপডেট : ১৩ জুন ২০২৫, ১৪:০৯

এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। হেরেছে ২-১ গোলে। হামজা-তপুরা ঘরের মাঠে স্টেডিয়াম ভর্তি দর্শকদের হতাশ করেছেন। হারের কারণ নিয়ে নানান ব্যাখ্যা এসেছে। সবার আগে অবশ্য গোলকিপার মিতুল মারমা জিততে না পেরে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। এবার তার পথ অনুসরণ করলেন স্ট্রাইকার আল আমিনও।

যদিও দ্বিতীয়ার্ধে নেমেছিলেন আল আমিন। তাতে ম্যাচে গতি বাড়লেও হার এড়ানো যায়নি। হাভিয়ের কাবরেরার পছন্দের শুরুর একাদশে যে আল আমিন ছিলেন না! থাকলে হয়তো শুরু থেকে কিছু একটা করার সুযোগ ছিল।

আল আমিন তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘এখনও গত ম্যাচের দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে! আমাদের ওপর যে আস্থা, ভালোবাসা নিয়ে আপনারা সমর্থন দিয়েছেন তা পাওয়া আমাদের জন্য অনেক সৌভাগ্যের। আমরা আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারিনি, সেজন্য ক্ষমা চাচ্ছি। আমার অনুরোধ থাকবে দয়া করে আপনারা আমাদের পাশে থাকুন, কথা দিচ্ছি খুব শিগগিরই জীবন দিয়ে লড়ে ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমরা বাংলাদেশের জন্য, আপনাদের জন্য হলেও কামব্যাক করবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী