বিশ্বকাপ জয়ী খেলোয়াড়কে কোচ বানাতে যাচ্ছে ইতালি

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৫, ১৩:৪৩আপডেট : ১৫ জুন ২০২৫, ১৩:৪৩

ভাগ্য ফেরাতে এবার সাবেক মিডফিল্ডার জেনারো গাত্তুসোর দ্বারস্থ হয়েছে ইতালি। বরখাস্ত হওয়া লুসিয়ানো স্পালেত্তির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। শনিবার এমন তথ্য নিশ্চিত করেছেন, ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দলের প্রধান জিয়ানলুইজি বুফন।  

অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালির রাষ্ট্রীয় টিভি রাইকে দেওয়া সাক্ষাৎকারে বুফন বলেছেন, ‘আমরা বিষয়টা নিয়ে কাজ করেছি। এখন চূড়ান্ত সিদ্ধান্ত আসার অপেক্ষায়।’

নিজেদের বাছাইকে সেরা পছন্দের তকমা দিয়েছেন বুফন। তার মতে, ‘সভাপতি এবং পুরো ফেডারেশন বেশ কয়েকটি দিন ব্যস্ত সময় কাটিয়েছে। আমার মনে হয় শেষ পর্যন্ত সেরা পছন্দ বেছে নিয়েছি।’

দায়িত্ব পাওয়ার দুই বছরেরও কম সময়ের মধ্যে চাকরি হারিয়েছেন স্পালেত্তি। সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ে মলদোভার বিপক্ষে ডাগআউট সামলেছেন। ওই ম্যাচে ২-০ গোলে জিতেছে ইতালি। এর আগে নরওয়ের কাছে ৩-০ তে বিধ্বস্ত হওয়ার পরই নিজের বরখাস্তের খবর নিশ্চিত করেন তিনি।  

ইতালির হয়ে ৭৩টি ম্যাচ খেলা গাত্তুসো ২০০৬ বিশ্বকাপ জয়ী দলটির সদস্য ছিলেন। সম্প্রতি ক্রোয়েশিয়ান ক্লাব হাজদুক স্পিলিটের সঙ্গে পারস্পরিক সমঝোতায় চাকরি ছাড়েন।

অবশ্য কোচ হিসেবে এতদিন ক্লদিও রানিয়েরির নাম শোনা যাচ্ছিল। ফেডারেশনের প্রথম পছন্দও ছিলেন তিনি। কিন্তু ৭৩ বছর বয়সী এএস রোমায় শীর্ষ উপদেষ্টার পদে আরও মনোযোগী হতে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। 

/এফআইআর/ 
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
১১৮টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বিশ্বের এই চেনা শহর
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি