কোচ হিসেবে আগের ক্লাবে ফিরলেন ক্রেসপো

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৫, ১৯:৪৪আপডেট : ১৯ জুন ২০২৫, ১৯:৪৪

আর্জেন্টিনার সাবেক তারকা স্ট্রাইকার হার্নান ক্রেসপো কোচ হিসেবে সাও পাওলোতে ফিরেছেন। চার বছর আগে এই ক্লাবকে ব্রাজিলিয়ান সিরি ‘আ’ চ্যাম্পিয়নশিপ জেতান তিনি। 

বুধবার ক্লাবটি জানায়, স্বদেশী লুইস জুবেলদিয়ার স্থলাভিষিক্ত হলেন ক্রেসপো। প্রথম ১২ লিগ ম্যাচে মাত্র দুটি জেতায় বরখাস্ত হয়েছেন জুবেলদিয়া।

সাও পাওলো প্রেসিডেন্ট জুলিও সিজারেস বললেন, ‘(ক্রেসপো) একজন পেশাদার, এই ক্লাব সম্পর্কে যার জানাশোনা রয়েছে। এখানে শিরোপা জিতেছেন। তার ফেরার সময় এসেছে। আমরা তাকে ফেরাতে পেরে আনন্দিত।’

৪৯ বছর বয়সী ক্রেসপোর প্রথম সাও পাওলো অধ্যায় শেষ হয়েছিল ২০২১ সালের অক্টোবরে। শিরোপা ধরে রাখার মিশনে ব্যর্থতার কারণে লিগ জেতার পাঁচ মাসেরও কম সময়ে তাকে চলে যেতে হয়েছিল।

গত বছর মে মাসে আমিরাতি ক্লাব আল আইনকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিট জেতান ক্রেসপো। তাতে চলমান ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। তবে টানা ব্যর্থতার কারণে গত নভেম্বরে বরখাস্ত হন সাবেক এই আর্জেন্টাইন তারকা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি