ড্র করে নকআউটে পিএসজিকে পেলো মায়ামি 

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২৫, ১০:০৯আপডেট : ২৪ জুন ২০২৫, ১০:২৬

দুই গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি। তার পরেও তাদের জিততে দেয়নি ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। শেষ দশ মিনিটে দুই গোল করে ২-২ ড্র আদায় করে নিয়েছে। তাতে ক্লাব বিশ্বকাপে গ্রুপ ‘এ’ থেকে শেষ ষোলো নিশ্চিত হয়েছে দুই দলেরই। মেসিদের মায়ামি অবশ্য ড্র করায় গ্রুপ রানার্স আপ হিসেবে নকআউটে প্রতিপক্ষ হিসেবে পিএসজিকে পেয়েছে। 

অথচ মায়ামি শুরুটা যেভাবে করেছিল তাতে ম্যাচটা তাদের দিকেই হেলে পড়েছিল। ১৬ মিনিটে লিড এনে দেন তাদেও অ্যালেন্দে। ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেস। তার পর ম্যাচটা যখন শেষ দিকে এগুতে থাকে তখনই প্রত্যাবর্তনের গল্প লেখে পালমেইরাস। ৮০ মিনিটে ব্যবধান কমান পাউলিনহো। ৮৭ মিনিটে সমতায় ফেরান মাউরিসিও। 

মেজর লিগ সকার থেকে ইন্টার মায়ামিই একমাত্র ক্লাব হিসেবে নকআউটে নাম লিখিয়েছে। ছিটকে গেছে লস অ্যাঞ্জেলস ও সিয়াটল সাউন্ডার্স।

ড্রয়ের পর মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বলেছেন, ‘ম্যাচটা ছিল দারুণ। তবে দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা দলের বিপক্ষে খেলাটা আসলেই কঠিন ছিল। আর মেজর লিগ সকারের জন্যও রাতটা ছিল ঐতিহাসিক।’

এখন শেষ ষোলোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে মায়ামি। মেসির সাবেক ক্লাব সিয়াটল সাউন্ডার্সকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। দুই অর্ধে একটি করে গোল করেছেন খিচা কাভারাস্কেইয়া ও আশরাফ হাকিমি। গ্রুপ বি থেকে বোটাফোগোর বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর ঘুরে দাঁড়ানো পিএসজির সংগ্রহ ছিল ৩ ম্যাচে ৬ পয়েন্ট। শীর্ষস্থান থেকেই নকআউট নিশ্চিত করেছে তারা। রানার্স আপ বোটাফোগো।

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী