ইয়াঙ্গুনে বৃষ্টিতে অনুশীলন করে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘ভালোই লেগেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জুন ২০২৫, ১৯:৪৫আপডেট : ২৬ জুন ২০২৫, ২০:১১

মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই ফুটবলে অংশ নিতে বাংলাদেশ দল একদিন আগেই ইয়াঙ্গুনে পৌঁছে জিম করেছে। তবে আজ বৃহস্পতিবার মাঠের অনুশীলনে বাধা হয়েছিল বৃষ্টি। 

দলের সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা ইয়াঙ্গুন থেকে বাফুফের মাধ্যমে গণমাধ্যমকে বলেছেন, ‘গতকাল আমরা মিয়ানমারে পৌঁছেছি। সেদিনই আমাদের ট্রেনিং করার কথা ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা মাঠে অনুশীলন করতে পারিনি। জিমে সময় কাটিয়েছি। আজকে মাঠে অনুশীলন করলাম। আজও প্রচুর বৃষ্টি। এর মধ্যেই আমাদের যে ট্রেনিং, কার্যক্রম আছে, সেগুলো যথাযথভাবে করেছি। সবাই সুস্থ আছে, ভালো আছে।’

ইয়াঙ্গুনে মনিকা-রুপনারা ফুরফুরে মেজাজে রয়েছেন জানিয়ে অধিনায়ক আফঈদা খন্দকার বলেছেন, ‘মিয়ানমারে আসার পর আজ আমাদের প্রথম ট্রেনিং সেশন ছিল। সবাই খুব মনোযোগ দিয়ে ট্রেনিং করেছে। কোচ যেভাবে দেখাচ্ছেন, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। সবাই মোটামুটি ফুরফুরে মেজাজে ভালোই ট্রেনিং করেছি।’ 

বৃষ্টি বাধা হলেও এরই মধ্যে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা সবার। অধিনায়ক তেমনটি জানালেন, ‘বৃষ্টিতে অনুশীলন করতে ভালোই লেগেছে। যেহেতু কয়েক দিন আগে এসেছি, এখানকার কন্ডিশনের সঙ্গে আস্তে আস্তে মানিয়ে নিতে সুবিধা হচ্ছে।’

মিয়ানমারের ইয়াঙ্গুনে ২৯ জুন মেয়েদের প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে। ২ জুলাই স্বাগতিক মিয়ানমার এবং ৫ তারিখে খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে শুধু পিছিয়ে তুর্কমেনিস্তান, তাদের অস্থান ১৪১তম। বাংলাদেশের অবস্থান ১২৮, বাহরাইন ৯২ এবং মিয়ানমার আছে ৫৫ নম্বরে। গ্রুপের সেরা দল যাবে মূল পর্বে।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি