মিয়ানমারে তিন ম্যাচেই গোলপোস্ট অক্ষত রাখতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৫, ১৮:৩৮ আপডেট : ২৭ জুন ২০২৫, ১৯:১২

এশিয়ান কাপ বাছাইয়ে নারীদের ফুটবলে রবিবার গ্রুপে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে থেকেই সেখানে বৃষ্টির মধ্যে ঘাম ঝরিয়ে যাচ্ছে আফঈদা- মনিকারা। বৃষ্টিতেও সবার মনোবল অটুট আছে। প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সবাই। শুধু বাহরাইন নয়, তিনটি ম্যাচেই গোলপোস্ট অক্ষত রাখতে চায় বাংলাদেশ। 

বাংলাদেশ ২৫ জুন সকালে মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছেছে। এরপর থেকেই বৃষ্টির কবলে। আজও বৃষ্টি হচ্ছে মিয়ানমারে। এর মধ্যেই অনুশীলন চলছে। আজ অনুশীলন শেষে বাংলাদেশ দলের  গোলকিপার রুপনা চাকমা বাফুফের দেওয়া বার্তায় বলেছেন, ‘আমরা সবার কাছে দোয়া চাই। তিনটি ম্যাচই যেন ভালো খেলতে পারি। গোলরক্ষক হিসেবে আমরা দায়িত্ব গোল সেভ করা। কোচের নির্দেশনায় আমরা কঠোর অনুশীলন করে যাচ্ছি।’

বাংলাদেশ নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ায় টানা দুইবার চ্যাম্পিয়ন। সাফের গণ্ডি পেরিয়ে এশিয়ার শীর্ষ পর্যায়ে যেতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। এটা ভালো করেই জানা বাংলাদেশ দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ  উজ্জ্বলের, ‘এশিয়ান পর্যায়ে যে ধাঁচের পারফরম্যান্স দরকার আমি সেভাবে গোলরক্ষক রুপনা ও অন্যদের তৈরি করছি। আশা করছি আমরা ভালো কিছু করেই দেশে ফিরবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
জানালার গ্রিল কেটে ভূমি অফিসে ফের চুরি
জানালার গ্রিল কেটে ভূমি অফিসে ফের চুরি
আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭
আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭
রাজধানীতে পরিত্যক্ত টয়লেট থেকে কি‌শো‌রের অর্ধগলিত লাশ উদ্ধার
রাজধানীতে পরিত্যক্ত টয়লেট থেকে কি‌শো‌রের অর্ধগলিত লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
ইলিশের সংকট কোথায়
ইলিশের সংকট কোথায়